
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। এই চুক্তি বিশ্বের মোট অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ প্রতিনিধিত্ব করবে বলে মঙ্গলবার জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত ও ইইউ উভয়ই বিকল্প কৌশল হিসেবে এই চুক্তির দিকে এগিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় দুই দশক ধরে থেমে থেমে চলা আলোচনার পর এই চুক্তি বাস্তব রূপ পেল। এর মাধ্যমে ভারত তার বিশাল ও সুরক্ষিত বাজার—যা বিশ্বের সবচেয়ে বড়—২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য খুলে দিতে যাচ্ছে। ইইউ বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
নরেন্দ্র মোদি বলেন, ‘গতকাল ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে মানুষ “একে সব চুক্তির মা” বলে ডাকছে। এই চুক্তি ভারতের ১৪০ কোটি মানুষ এবং ইউরোপের লাখ লাখ মানুষের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে।’ মোদি জানান, এই চুক্তি বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশ এবং বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।
মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদি ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়ন যৌথভাবে চুক্তির বিস্তারিত ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে, মার্চ পর্যন্ত সময়ে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৩৬ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
এই চুক্তিটি এমন এক সময়ে এসেছে, যখন ইউরোপীয় ইউনিয়ন কয়েক দিন আগে দক্ষিণ আমেরিকার বাণিজ্য জোট মারকোসুরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এর আগে গত বছর ইইউ ইন্দোনেশিয়া, মেক্সিকো ও সুইজারল্যান্ডের সঙ্গেও বাণিজ্য চুক্তি করেছিল।
একই সময়ে নয়াদিল্লি ব্রিটেন, নিউজিল্যান্ড ও ওমানের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। এই ধারাবাহিক চুক্তিগুলো যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে বৈশ্বিক অনিশ্চয়তার বিরুদ্ধে দেশগুলোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের চেষ্টা এবং ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের জোটগুলো চাপে পড়েছে।
ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি গত বছর দুই সরকারের মধ্যে যোগাযোগে ভাঙনের কারণে ভেস্তে যায়। ভারত সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, আইনি যাচাই-বাছাই শেষ হওয়ার পরই ভারত–ইইউ চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর হবে। এই আইনি প্রক্রিয়ায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আশা করছি, এক বছরের মধ্যেই এই চুক্তি কার্যকর হবে।’

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
২৪ মিনিট আগে
রিংয়ে ‘প্যাক’ নামে পরিচিত অল এলিট রেসলিংয়ের (এইডব্লিউ) জনপ্রিয় ইংলিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা গেছেন। রোববার রাতে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এইডব্লিউ। তবে তাঁর মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
২ ঘণ্টা আগে
রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে বন্দী হওয়া উত্তর কোরিয়ার দুই সেনাকে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিরাপত্তা যাচাই, জিজ্ঞাসাবাদ ও সামরিক-সংক্রান্ত তথ্য সংগ্রহের পর পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
৩ ঘণ্টা আগে
ভারতের মধ্যপ্রদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নিধি তিওয়ারি আত্মহত্যা করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১৬ লাখ। সোমবার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভি জানায়, গত শনিবার নিজ বাড়ি থেকে নিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
৩ ঘণ্টা আগে