Ajker Patrika

ইরানের বিদ্যুৎ খাতে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুববে: লারিজানি

আজকের পত্রিকা ডেস্ক­
ইরানের বিদ্যুৎ খাতে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুববে: লারিজানি
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি। ছবি: এক্স

ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটন যদি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালায়, তবে ‘পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি ট্রাম্পের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ট্রাম্প বলেছেন যে ‘আমরা এক ঘণ্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমরা এখনো তা করিনি’। ভালো কথা, তারা যদি সত্যিই তা করে, তবে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।

লারিজানি তাঁর পোস্টে আক্রমণাত্মক সুরে বলেন, ‘অন্ধকার আমাদের জন্য সেই সুযোগ তৈরি করে দেবে যাতে আমরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিগ্‌বিদিক ছুটতে থাকা মার্কিন সেনাদের খুঁজে বের করে হত্যা করতে পারি।’

এর আগে গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী চাইলেই ইরানের বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। তবে তিনি এও জানান, ইরান যদি বৈশ্বিক তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবেই কেবল ওয়াশিংটন এ ধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। অন্যথায় আপাতত তারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত