সুয়েজ খালে আটকে পড়া জাহাজটি আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরাতে পারেনি উদ্ধারকারী দল। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের দীর্ঘ এই জলপথে জাহাজ চলাচল সমস্যা আরও বাড়তে পারে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া তীব্র জ্যামের কারণে পণ্য পরিবহন বিঘ্নিত হওয়ায় এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে জ্বালানি তেল ও পণ্যবাজার।
এমন এক সময় সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহনে জট লাগল, যখন বিশ্বে জ্বালানি তেলের বাজার অস্থির। সৌদি আরব অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন কমানোয় মাসের শুরুতে ব্যারেলপ্রতি দাম ওঠে ৭০ ডলার। এই সপ্তাহে ইউরোপে করোনার টিকা প্রদান শুরু ও করোনা পরিস্থিতি বাজে আকার ধারণ করলে এ দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারের কাছাকাছি আসে। কিন্তু গতকাল বুধবার থেকে তেল সরবরাহ কমে যাওয়ায় দাম ব্যারেলপ্রতি ৫ শতাংশ বেড়ে গেছে। আটকা পড়েছে জ্বালানি তেল, গ্যাস ও কন্টেইনারবাহী ৮০টি জাহাজ। ফলে এর প্রভাব পড়েছে অন্য পণ্যের বাজারেও।
সুয়েজ খাল কর্তৃপক্ষের বরাত দিয়ে শিপিং এজেন্ট ইঞ্চকেপ বলেছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জাহাজ সরানোর কাজ স্থগিত করা হয়েছিল। ড্রেজারের মাধ্যমে খনন করে আটকে পড়া জাহাজকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
এ সম্পর্কিত এনডিটিভির খবরে বলা হয়, জাহাজটির দৈর্ঘ্য প্রায় ৪০০ মিটার। ওজন দুই লাখ টন। আকারের কারণেই উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। একটি বিশাল হলুদ এক্সকাভেটর দিয়ে খনন কাজ করা হচ্ছে, যা জাহাজটির আকারের তুলনায় খুবই ছোট।
উদ্ধারকারী দলের প্রধান নিক স্লোয়ানের বরাত দিয়ে এনডিটিভি জানায়, পরিস্থিতি এতটাই খারাপ যে, আগামী রোববার অথবা সোমবারের আগে জাহাজটি সরানো সম্ভব নাও হতে পারে। তখন জোয়ারের সৃষ্টি হবে।
বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ শতাংশ মিসরের সুয়েজ খালকেন্দ্রিক। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ১৮৬৯ সালে চালু হওয়া সুয়েজ খাল মিসরের অর্থনীতির অন্যতম শক্তি। প্রতি বছর সারা বিশ্বে চলাচলকারী পণ্যবাহী জাহাজের ৩০ শতাংশ চলাচল করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করা এ খাল দিয়ে। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের জন্য এর বাইরে যে বিকল্প পথ রয়েছে, তাতে এক সপ্তাহ বেশি সময় লাগে। ফলে সুয়েজ খালই বাণিজ্য পথ হিসেবে বেশি স্বীকৃত। গত বছর খালটি দিয়ে মোট ১১৭ কোটি টন পণ্য পরিবহন হয়েছে। এই খাল দিয়ে দিনে গড়ে প্রায় ৫২টি পণ্যবাহী জাহাজ চলাচল করে। কিন্তু এখন এই পথ থমকে দাঁড়িয়েছে। ফলে স্বাভাবিকভাবেই পণ্যবাজারে এর বিরূপ প্রতিক্রিয়া পড়েছে।
দেড় শ বছরেরও বেশি সময় আগে যে বাণিজ্যপথের সূচনা হয়েছিল, তার চাহিদা দিন দিন বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে পণ্যবাহী জাহাজের আকার। শুধু গত এক দশকেই জাহাজগুলোর আকার দ্বিগুণ হয়েছে। ফলে সুয়েজ খাল নতুন করে খননের প্রয়োজন পড়ছে। সে কাজটি করছেও সুয়েজ খাল কর্তৃপক্ষ। কিন্তু তা যে যথেষ্ট নয়, তা এভার গিভেন নামের বৃহদাকার জাহাজের আটকে পড়াতেই প্রমাণ, যার দৈর্ঘ্য এম্পায়ার স্টেট ভবনের উচ্চতার কাছাকাছি, আর প্রস্থ ১৯৩ ফুটের বেশি। শুধু সুয়েজ খাল নয়, বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধির প্রেক্ষাপটে এই একই ঝুঁকিতে রয়েছে পানামা খাল, হরমুজ প্রণালি ও দক্ষিণ পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালির মতো নৌপথগুলোও।

গণতান্ত্রিক বিশ্বে বিদেশি গুপ্তচরদের জন্য সম্ভবত সবচেয়ে নিরাপদ পরিবেশ হিসেবে পরিচিত হওয়ার আট দশক পর, জাপান এখন নিজেদের ইন্টেলিজেন্স ও কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতা গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দেশটিতে বহু ক্ষেত্রে গুপ্তচরবৃত্তি কৌশলগতভাবে এখনও অবৈধ নয়।
২৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দর ঘিরে নৌ অবরোধ পুনর্বহাল করেছেন এবং আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, আর যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি...
৩ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ক্ষমতায় আসার প্রথম ৬৫ দিনের মধ্যেই বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ....
৪ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া শুরু করতে বলেছেন। গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে