
আন্তরাষ্ট্র সাইবার জালিয়াতি মোকাবিলায় চীনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক জোটের যাত্রা শুরু হয়েছে। চীনের পূর্বাঞ্চলীয় লিয়ানইউনকাং শহরে আয়োজিত উদ্বোধনী সম্মেলনে ৪৬টি প্রতিষ্ঠাতা দেশ, ৩৪টি পর্যবেক্ষক দেশ, জাতিসংঘ, ইন্টারপোলসহ চারটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
চীনা সংবাদমাধ্যম সিএমজির খবরে জানা যায়, চীন সরকারের উদ্যোগে গঠিত এই জোট একটি আন্তসরকারি সংস্থা। এর লক্ষ্য হলো, আন্তসীমান্ত টেলিকম ও সাইবার জালিয়াতি এবং সংশ্লিষ্ট অপরাধ দমনে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো।
চীন, ভিয়েতনাম, লাওস, কেনিয়া, কম্বোডিয়া, পাকিস্তান, রাশিয়াসহ অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্য দেশের প্রতিনিধিরা সম্মেলনে বক্তব্য দেন। পাশাপাশি ইন্টারপোলের একজন প্রতিনিধি অভিনন্দনবার্তা দেন।
ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকুইজা বলেন, সাইবার জালিয়াতির ঘটনাগুলো দিন দিন জটিল ও ব্যাপক হয়ে উঠছে। সদস্য দেশগুলোর প্রতি এই ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অংশগ্রহণকারীরা ‘টেলিকম ও সাইবার জালিয়াতি মোকাবিলায় আন্তর্জাতিক জোট’ গঠনের বিষয়ে চীনের উদ্যোগকে স্বাগত জানান এবং বৈশ্বিক জননিরাপত্তা রক্ষায় এর গুরুত্ব স্বীকার করেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে তখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক সকাল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত হেনেছে দুটি ছিনতাই করা বিমান। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন শত শত মানুষ।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লিতে জড়ো হচ্ছেন বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সম্মেলনের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ভারতের
৪ ঘণ্টা আগে
আবারও আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান। দেশটির বিভিন্ন এলাকায় ভূগর্ভস্থ স্থাপনায় এসব ক্ষেপণাস্ত্র সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
৪ ঘণ্টা আগে
রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি তুলে ধরতে নির্মিত নতুন একটি ৫০ ফুট উচ্চতার স্মারক নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে জাপান। স্মারকটিতে দেখা যায়, একজন সোভিয়েত সেনা তাঁর রাইফেলের বাঁট দিয়ে জাপানের প্রতীক ক্রিস্যানথেমাম বা চন্দ্রমল্লিকা চিহ্ন খোদাই করা একটি সীমান্তফলক ভেঙে ফেলছেন।
৫ ঘণ্টা আগে