জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ কী, পৃথিবীর জলবায়ু পরিবর্তনে মানুষ কী ধরনের প্রভাব ফেলছে, বৈশ্বিক উষ্ণায়ণ এবং পরমাণু থেকে গ্রহ পর্যন্ত পরিসরে পৃথিবীর বিভিন্ন দৈব ঘটনার প্রকৃতি ও এর ব্যাখ্যা নিয়ে ধারণার নতুন ভিত্তি দিলেন তিন বিজ্ঞানী।
তাঁরা যৌথভাবে এমন একটি ভৌত মডেল আবিষ্কার করেছেন যা এসব ঘটনার ব্যাখ্যা এবং ভবিষ্যৎ ফলাফলের আগাম ধারণা দিতে পারে।
এই অসাধারণ আবিষ্কারের জন্যই পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার জিতে নিলেন তিন বিজ্ঞানী। আজ মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী হিসেবে জাপানের সুকুরো মানাবে, জার্মানির ক্লস হ্যাসেলমান, ইতালির জর্জিও প্যারিসি।
এর মধ্যে জাপানের সুকুরো মানাবে , জার্মানির ক্লস হ্যাসেলমান বিশ্ব জলবায়ুর ভৌত মডেল তৈরির জন্য নোবেল পেয়েছেন। এ মডেলের মাধ্যমে বৈশ্বিক উষ্ণায়ণের আগাম তথ্য দেওয়া সম্ভব। অপর বিজ্ঞানী ইতালির জর্জিও প্যারিসি বস্তুর বিকার এবং দৈব প্রক্রিয়ার ব্যাখ্যা দিয়ে পদার্থে নোবেল পেয়েছেন।
সুকুরো মানাবে এবং ক্লস হ্যাসেলমান পৃথিবীর জলবায়ু, চলকের পরিমাপ এবং নির্ভরযোগ্য ভাবে বৈশ্বিক উষ্ণায়নের আগাম তথ্য দেওয়ার ভৌত মডেল তৈরি করেছেন।
পরমাণুর মতো ক্ষুদ্র পরিসর থেকে গ্রহের মতো বিস্তৃত পরিসরে ভৌত ব্যবস্থায় বস্তুর বিকার এবং অস্থিরতার মধ্যকার পারস্পরিক মিথষ্ক্রিয়া বুঝতে মডেল আবিষ্কার করেছেন জর্জিও প্যারিসি।
এই দুই মডেল পৃথিবীর জলবায়ুতে মানুষের কর্মতৎপরতা ও আচরণের প্রভাব কীভাবে পড়ছে সেটি বুঝতে সাহায্য করবে।
মানাবে এবং হ্যাসেলমান সম্পর্কে নোবেল কমিটি বলেছে, এঁরা দুজন পৃথিবী গ্রহের জলবায়ু এবং এর ওপর মানুষের প্রভাব কীরকম সেটি বুঝতে আমাদের ধারণার মৌলিক ভিত্তি তৈরি করে দিয়েছেন।
আর বিভিন্ন এবং আপাত সম্পূর্ণ দৈব বস্তু এবং ঘটনার ব্যাখ্যা এবং সেটি বুঝা সম্ভব করেছেন প্যারিসি।
এই ধারণা শুধু পদার্থবিদ্যায় নয়, বরং বিভিন্ন ক্ষেত্র যেমন গণিত, জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান এবং মেশিন লার্নিং (কৃত্রিম বুদ্ধিমত্তাসহ) ইত্যাদিতে প্রয়োগ করা সম্ভব।
উল্লেখ্য, ১৯০১ সালে নোবেল পুরস্কারে পদার্থবিদ্যা যুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২১৮ জন বিজ্ঞানী এ ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতেছেন। এর মধ্যে মাত্র চার জন নারী। আর একমাত্র পর্দার্থবিজ্ঞানী হিসেবে দুইবার নোবেল জিতেছেন জন বারডিম। ১৯৫৬ সালে প্রথম নোবেল পান তিনি। এরপর আবার ১৯৭২ সালে নোবেল জিতেন।
আগামীকাল বুধবার (০৬ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৮ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১১ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এবার চিকিৎসায় নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস ও আহডেম পাটাপোশিয়ান। তাপমাত্রা, চাপ বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে মানুষের স্নায়ুতন্ত্র কীভাবে সাড়া দেয় তাঁর উত্তর খুঁজে বের করায় এই বিজ্ঞানীরা নোবেল পেয়েছেন।

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত হওয়ার পর রাজকীয় নির্দেশনায় তাঁদের এই সাজা কার্যকর করা হয়...
১৮ মিনিট আগে
ইন্দোনেশিয়ায় বন ও পিটভূমিতে সৃষ্ট দাবানল থেকে ছড়িয়ে পড়ছে বিষাক্ত ধোঁয়া ও ধোঁয়াশা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোও। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার নতুন এক পদ্ধতি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে