
গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) ছিল ইহুদি ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র দিন ‘ইয়োম কিপুর’। এ দিন ইংল্যান্ডের ম্যানচেস্টারের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) ভয়াবহ হামলার ঘটনা ঘটান জিহাদ আল-শামি। ৩৫ বছর বয়সী এই ব্যক্তি গাড়ি চালিয়ে ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালান। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। পরে ঘটনাস্থলেই পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, জিহাদ আল-শামি সিরিয়ার অভিবাসী পরিবারের সন্তান। তিনি ছোটবেলায় যুক্তরাজ্যে আসেন এবং ২০০৬ সালে ব্রিটিশ নাগরিকত্ব পান। তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে নিরাপত্তাজনিত কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ।
আজ জিহাদের পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত ঘৃণ্য কাজ’ বলে নিন্দা জানানো হয়। জিহাদের বাবা ফারাজ আল-শামি লেখেন, ‘আমরা যুক্তরাজ্য ও বিদেশে থাকা আল-শামি পরিবার গভীরভাবে মর্মাহত। নিরীহ ও শান্তিপ্রিয় মানুষদের টার্গেট করে—এ ধরনের নৃশংসতায় আমরা স্তম্ভিত।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা এই হামলার সঙ্গে নিজেদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করছি এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
প্রতিবেশীদের ভাষ্যে জিহাদের পারিবারিক জীবন সম্পর্কে জানা গেছে, তিনি কখনো ঐতিহ্যবাহী সিরিয়ার পোশাক পরতেন, আবার কখনো পাশ্চাত্য পোশাকে দেখা যেত তাঁকে। অনেক সময় তাঁকে বাড়ির উঠানে ভারোত্তলন করতেও দেখা গেছে। তাঁর বাবার ফেসবুকে একটি ছবিতে দেখা যায়, গত বছরের অক্টোবরে জিহাদ এক নবজাতককে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর বাবা ক্যাপশনে লিখেছিলেন—‘দারুণ, স্বাগতম নাতি।’
জিহাদের বাবা ফারাজ আল-শামি একজন চিকিৎসক। তিনি সুদানসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় কাজ করেছেন। তিনি নিয়মিত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মতামত প্রকাশ করে থাকেন। গত বছর হামাসের হামলা প্রসঙ্গে তিনি ইসরায়েল টিকতে পারবে না বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি সিরিয়ার রাজনৈতিক বিভাজন ও গৃহযুদ্ধ নিয়েও হতাশা প্রকাশ করেছিলেন।
ম্যানচেস্টারে ১৯৯৬ সালের আলোচিত বোমা হামলার সময়ও শহরে ছিলেন বলে এক পোস্টে উল্লেখ করেছেন ফারাজ আল-শামি। এ ছাড়া তিনি খ্রিষ্টান সংখ্যালঘুদের ওপর হামলার বিরোধিতা এবং সাম্প্রদায়িকতার সমালোচনাও করেছিলেন।
তবে তাঁর ছেলে জিহাদের এই নৃশংস কর্মকাণ্ডে পরিবার যেমন বিস্মিত, তেমনি দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। কর্তৃপক্ষ এখন তদন্ত করছে, জিহাদের সহিংস প্রবণতা কীভাবে আগে নজরে আসেনি।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে