প্রায় অর্ধ বিলিয়ন ডলারের মালিক ৪৫ বছর বয়সী মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ব্রায়ান জনসনকে অনেকে ছিটগ্রস্ত মনে করেন। কারণ শরীরের বয়সকে থামিয়ে দিতে গত কয়েক বছর ধরেই মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছেন তিনি।
সর্বশেষ ডালাসের একটি ক্লিনিকে ১৭ বছর বয়সী ছেলের শরীর থেকে রক্তের প্লাজমা সংগ্রহ করে তা নিজের শরীরে পুশ করেছেন জনসন। স্বাস্থ্যকর রক্তরস নিয়েছেন তাঁর ৭০ বছর বয়সী বাবার শরীর থেকেও।
এ বিষয়ে মঙ্গলবার ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান ও বাবার শরীর থেকে রক্ত সংগ্রহ করে একটি মেশিনের সাহায্য তরল প্লাজমা, লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং প্ল্যাটিলেটগুলোকে প্রথমে আলাদা করা হয়। পরে এগুলোকে পর্যায়ক্রমে জনসনের শিরায় প্রবেশ করানো হয়। বয়সের কারণে তাঁর রক্তের যেসব উপাদান নষ্ট কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে-তরুণ ও স্বাস্থ্যকর রক্ত উপাদানের মাধ্যমে সেগুলোকে প্রতিস্থাপিত করাই এ প্রক্রিয়ার প্রধান লক্ষ্য।
তাঁর চিকিৎসকেরা দাবি করছেন, মাত্র দুই বছরের মধ্যেই জনসন তাঁর শরীরের জৈবিক বয়স অন্তত পাঁচ বছর কমিয়ে ফেলেছেন। বর্তমানে তার হৃদপিণ্ডটি একজন ৩৭ বছর বয়সী ব্যক্তির মতো কর্মক্ষম। আর শরীরের ত্বকের অবস্থা এবং ঔজ্জ্বল্য একজন ২৮ বছর বয়সী যুবকের মতো। এ ছাড়া তাঁর ফুসফুসটির অবস্থা এখন ১৮ বছর বয়সী এক কিশোরের মতো। বর্তমানে কিশোর বয়সীদের মতোই শারীরিক চাঞ্চল্য অনুভব করছেন তিনি।
এর আগে সুস্বাস্থ্যের অধিকারী অজ্ঞাত এক ব্যক্তির শরীর থেকেও প্লাজমা গ্রহণ করেছিলেন জনসন। এটি গ্রহণ করার আগে ওই ব্যক্তির শরীরে বেশ কয়েক ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সুস্বাস্থ্যের বিষয়ে নিশ্চিত হয়েছিলেন টেক মোগল।
অতীতের একটি গবেষণার আলোকে জনসনের বয়স কমিয়ে রাখার প্রক্রিয়াটি চলছে। প্লাজমা বা রক্তের প্রাণরস স্থানান্তরের মাধ্যমে বার্ধক্য ঠেকিয়ে রাখার বিষয়টি ইঁদুরের শরীরে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছিলেন একদল গবেষক। ২০০৫ সালে অনুষ্ঠিত সেই গবেষণায় বেশি বয়সী একটি ইঁদুরের শরীরে অল্প বয়সী একটি ইঁদুরের রক্ত উপাদান এবং অঙ্গ প্রতিস্থাপন করেছিলেন বিজ্ঞানীরা। পরে পাঁচ সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করে তাঁরা দেখতে পান, বয়স্ক ইঁদুরটির মাংসপেশি অল্পবয়সী ইঁদুরের মতোই হয়ে গেছে। শুধু তাই নয়, ওই ইঁদুরটির শরীরে তরুণদের মতোই নতুন লিভার কোষের সৃষ্টি হয়েছিল।
পরবর্তীতে বিপরীত আরেকটি গবেষণায় বিজ্ঞানীরা দেখেছিলেন, বয়স্ক ইঁদুরের শরীর থেকে রক্ত উপাদান অল্প বয়সী ইঁদুরের শরীরে প্রবেশ করালে অল্প বয়সী ইঁদুরটি তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়।

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
১ ঘণ্টা আগে
প্রাচীন মিসরের রাজাদের মৃত্যুর পর তাঁদের সেবক, কর্মকর্তা ও কারিগরদেরও হত্যা করে সমাধিস্থ করা হতো—বিতর্কিত এই ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন গবেষকেরা। প্রাচীন কঙ্কালের খুলিতে মৃত্যুর সময়ের কাছাকাছি সময়ে সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার পর এই ধারণা আরও জোরালো হয়েছে।
২ ঘণ্টা আগে
উত্তর ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা করা প্রায় সব নারীই যাত্রাপথে ধর্ষণের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। তাঁর অভিযোগ, মানব পাচারকারী চক্রগুলোই ঠিক করছে কারা ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করবে।
৩ ঘণ্টা আগে