
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি চুক্তি সম্পন্নের প্রায় কাছাকাছি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার তিনি বলেন, এই চুক্তি অনুযায়ী মার্কিন শিক্ষায় শীর্ষে থাকা এই প্রতিষ্ঠান ৫০ কোটি ডলার পরিশোধ করবে। স্কুল নীতিমালা নিয়ে কয়েক মাস ধরে আলোচনার পর এই অগ্রগতি এসেছে বলে জানান ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টানাপোড়েন চলছে ট্রাম্প প্রশাসনের। প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ, ক্যাম্পাস ডাইভারসিটি এবং ট্রান্সজেন্ডার নীতিসহ নানা ইস্যুতে এসব প্রতিষ্ঠানের ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকি দিয়েছে তারা।
ট্রাম্প ওভাল অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। লিন্ডা (শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন) শেষ মুহূর্তের বিস্তারিত চূড়ান্ত করছে।’
ট্রাম্প আরও বলেন, ‘তারা প্রায় ৫০ কোটি ডলার পরিশোধ করবে এবং বাণিজ্যিক প্রশিক্ষণ স্কুল পরিচালনা করবে। তারা মানুষকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) শেখাবে। পাশাপাশি ইঞ্জিনসহ আরও নানা বিষয়ে আরও অনেক কিছু শেখাবে।’ তবে এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি তিনি।
ট্রাম্পের এই মন্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হার্ভার্ড।
এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে ট্রাম্প প্রশাসনের তদন্ত নিয়ে মত প্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা এবং একাডেমিক স্বাধীনতার প্রশ্নে উদ্বেগ প্রকাশ করেছেন অধিকারকর্মীরা।
ট্রাম্প দাবি করেন, হার্ভার্ড এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রো-প্যালেস্টাইন বিক্ষোভ চলাকালে ইহুদিবিদ্বেষী কার্যকলাপ প্রদর্শন অনুমোদন করেছে।
বিক্ষোভকারীরা (যাদের মধ্যে কিছু ইহুদি সংগঠনও রয়েছে) বলছে, সরকার ভুলভাবে ইসরায়েলের গাজায় হামলা এবং ফিলিস্তিনি ভূখণ্ড দখল নিয়ে সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে একীভূত করছে এবং ফিলিস্তিনিদের অধিকারের দাবিকে চরমপন্থার সমর্থন হিসেবে দেখছে। সরকার ইসলামভীতি (ইসলামোফোবিয়া) নিয়ে কোনো তদন্ত ঘোষণা করেনি।
গত এপ্রিলের শেষের দিকে হার্ভার্ডের টাস্কফোর্স জানায়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরায়েলের গাজায় যুদ্ধ চলাকালে বিশ্ববিদ্যালয়টির ইহুদি ও মুসলিম শিক্ষার্থীরা বিদ্বেষ ও নিপীড়নের শিকার হয়েছিল।
সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কিছু বিশ্ববিদ্যালয় চুক্তিতে গেছে। এর মধ্যে রয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ব্রাউন বিশ্ববিদ্যালয়। তারা সরকারের নির্দিষ্ট কিছু শর্ত মেনে নিয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সরকারকে ২২ কোটি ডলারের বেশি পরিশোধে রাজি হয়েছে। অন্যদিকে ব্রাউন বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে, তারা স্থানীয় কর্মসংস্থান উন্নয়নে সহায়তার জন্য ৫ কোটি ডলার দেবে।
হার্ভার্ডের ক্যাম্পাসে প্রো-প্যালেস্টাইন আন্দোলন তীব্র আকার ধারণ করলে ট্রাম্প প্রশাসন বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নজরদারি বাড়ায় এবং ২০০ কোটি ডলারেরও বেশি গবেষণা অনুদান বন্ধের উদ্যোগ নেয়।
এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের হার্ভার্ডে ভর্তি নিষিদ্ধ করার উদ্যোগ নেয় ট্রাম্প প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির মর্যাদা নিয়ে হুমকি দেয় এবং ফেডারেল সিভিল রাইটস আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আরও তহবিল বন্ধ করার পথ খুলে দেয়।
হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, জানুয়ারিতে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে নেওয়া বিভিন্ন ফেডারেল পদক্ষেপ বিশ্ববিদ্যালয়টিকে বছরে প্রায় এক বিলিয়ন ডলার আয় থেকে বঞ্চিত করতে পারে, যার ফলে কর্মী ছাঁটাই এবং নিয়োগ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হবে।
এসব পদক্ষেপের কয়েকটির বিরুদ্ধে হার্ভার্ড আদালতে চ্যালেঞ্জ করেছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়টি পরিচালনা, নিয়োগ ও শিক্ষাক্রম প্রশাসনের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার দাবি প্রত্যাখ্যান করায় ট্রাম্প প্রশাসন প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করছে।
হার্ভার্ডের করা দুটি মামলা মার্কিন জেলা আদালতের বিচারক অ্যালিসন বোরোজের কাছে হস্তান্তর করা হয়। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার মনোনীত এই বোস্টন-ভিত্তিক বিচারক ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধের সিদ্ধান্ত আটকে দেন এবং ৩ সেপ্টেম্বর হার্ভার্ডের গবেষণা তহবিল কেটে দেওয়া অব্যাহত রাখতেও নিষেধাজ্ঞা জারি করেন।
তবে এই রায় ঘোষণার পরের দিনগুলোতেও প্রশাসন হার্ভার্ডের সঙ্গে লড়াই আরও জোরদার করেছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের আগের দিনই মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় জানায়, তারা একটি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যা বিশ্ববিদ্যালয়টিকে সব সরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা বা তহবিল পাওয়া থেকে বঞ্চিত করতে পারে।
বিশ্ববিদ্যালয়গুলোর ফেডারেল তহবিল স্থগিতের প্রচেষ্টায় সরকার আরও কিছু আইনি ধাক্কা খেয়েছে। গত সপ্তাহে এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন, তারা যেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্থগিত ৫০ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান পুনরায় চালু করে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩৩ মিনিট আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে