
যুক্তরাষ্ট্রে ডিমের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির অধিকাংশ দোকানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, ‘চাহিদা ও সরবরাহ কম থাকায় একসঙ্গে দুটি ডিমের বেশি কিনতে পারবেন না।’ এই সংকটের জন্য বার্ড ফ্লু মহামারিকে দায়ী করা হচ্ছে। ২০২২ সাল থেকে এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্পের ব্যাপক ক্ষতি করেছে। এ পর্যন্ত দেশটিতে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি মারা গেছে, যার ফলে ডিমের সংকট দেখা দিয়েছে। দাম বেড়েছে অসহনীয় মাত্রায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর আরও ৪১ শতাংশ বাড়তে পারে।
এদিকে ঊর্ধ্বমুখী বাজার সামলাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া অন্যান্য দেশের সঙ্গেও ডিম আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স গতকাল শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘স্বল্প মেয়াদে আমরা কয়েক শ মিলিয়ন ডিম আমদানির কথা ভাবছি।’
বিদেশ থেকে ডিম আমদানি ছাড়াও ডিমের দাম কমানোর জন্য ট্রাম্প প্রশাসন ১ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে—খামারে ফ্লুজাতীয় রোগ বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদার করতে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে, ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে দেওয়া হয়েছে ১০০ মিলিয়ন ডলার, কৃষকদের আর্থিক সহায়তায় দেওয়া হয়েছে ৪০০ মিলিয়ন ডলার।
কৃষিমন্ত্রী রোলিন্স বলেন, ‘আমরা বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনকারী খামারগুলোকে বিনা মূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা দেব এবং সুরক্ষিত করতে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ বহন করব।’

ইয়েমেনের পশ্চিমা বিশ্ব স্বীকৃত সরকার অভিযোগ করেছে, বাব এল-মান্দেব প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ‘ডাবল-ট্যাপ’ হামলা বা সামান্য বিরতি পরপর দুবার হামলা চালিয়ে হুতিরা অন্তত ছয়জনকে হত্যা এবং আরও ১০ জনকে আহত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
প্রাপ্তবয়স্ক সন্তান স্বাধীন ব্যক্তি, তাঁরা মা-বাবার সম্পত্তি নয়। এক যুগান্তকারী রায়ের পর্যবেক্ষণে এই কথা বলেছেন ভারতের এক আদালত। পছন্দের মানুষের সঙ্গে থাকা এক প্রাপ্তবয়স্ক মেয়ের জিম্মা (কাস্টডি) চেয়ে এক মায়ের করা আবেদন খারিজ করে ওই মেয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বহাল রাখেন মুম্বাই হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পরদিনই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে তিনি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে একটি ‘দীর্ঘস্থায়ী’ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে মোদির ‘দিকনির্দেশনা’ চান। ভারতীয় ...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে দেশটি ছাড়ার সময় সম্ভাব্য হুমকির কারণে তিনি গোপনে বিমান পরিবর্তন করেছিলেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা মেনে চলি।
৩ ঘণ্টা আগে