
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করতে যাচ্ছেন—এমন খবরের মধ্যে তাঁকে শুভকামনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন। আমি তাঁর মঙ্গল কামনা করি।’
তবে এই দাবির পক্ষে তিনি কোনো তথ্য-প্রমাণ বা সূত্র উল্লেখ করেননি।
ট্রাম্পের এই পোস্টটি এমন এক সময়ে সামনে এল, যখন ব্রিটিশ গণমাধ্যমগুলোতে জোর গুঞ্জন উঠেছে—চাপে থাকা লেবার পার্টির এই শীর্ষ নেতা আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।
প্রসঙ্গত, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধকে সমর্থন না করায় বেশ কিছুদিন ধরেই কিয়ার স্টারমারের ওপর ক্ষুব্ধ ছিলেন ট্রাম্প। তাঁর তীব্র সমালোচনা করে ট্রাম্প পূর্বেও বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন।
আজ রোববারের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিগত ব্যর্থতা উল্লেখ করে আবারও আক্রমণ করেছেন।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে তিনি (স্টারমার) ব্যর্থতার পরিচয় দিয়েছেন—অভিবাসন ও জ্বালানি।’
এর আগে আজ ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’ তাদের এক প্রতিবেদন জানায়, প্রধানমন্ত্রী স্টারমার আগামীকাল সোমবারের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিতে পারেন। তবে সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, স্টারমার এখনো দেশ পরিচালনার কাজেই সম্পূর্ণ মনোনিবেশ করছেন।
যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যে টালমাটাল পরিস্থিতি চলছে, ট্রাম্পের এই আগাম মন্তব্য ও সমালোচনা তাতে নতুন মাত্রা যোগ করল।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৬ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৬ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৮ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১০ ঘণ্টা আগে