
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান ইসরায়েলের বিরুদ্ধে সমন্বিত হামলার কৌশল শুরু করেছে। এর মধ্যে ইসরায়েলে ‘ক্লাস্টার মিউনিশন’ বা গুচ্ছ বোমা দিয়ে সুসংগত হামলার খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলি এক জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এমনটি দাবি করেছেন।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইসরায়েল মঙ্গলবার দাবি করেছে, ইরান গুচ্ছ বোমা নিক্ষেপ করছে। এই গুচ্ছ বোমা ইসরায়েলের চাপের মুখে থাকা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য একটি জটিল এবং প্রাণঘাতী চ্যালেঞ্জ তৈরি করেছে।
এই ওয়ারহেডগুলো বেশি উচ্চতায় বিস্ফোরিত হয়ে বিশাল এলাকাজুড়ে ডজন ডজন ছোট ছোট বোমা (বোমলেট) ছড়িয়ে দেয়। এই ছোট বোমাগুলো, যা রাতে দেখতে অনেকটা কমলা রঙের আগুনের গোলার মতো লাগে, তা প্রতিহত করা অত্যন্ত কঠিন এবং এগুলো অত্যন্ত মারাত্মক বলে প্রমাণিত হয়েছে।
ফক্স নিউজের সংবাদদাতা নেট ফয় ইসরায়েল থেকে জানিয়েছেন, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও অর্ধেকের বেশি ক্ষেপণাস্ত্র মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে। কারণ, সেগুলোর অর্ধেকই গুচ্ছ বোমা।
বিশেষজ্ঞ মাইকেল জরুরি ভিত্তিতে বলেছেন, ‘ইরানের গুচ্ছ ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং বেসামরিক নাগরিক ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি অবশ্যই অপ্রচলিত অস্ত্রের ব্যবহার হিসেবে বিবেচনা করতে হবে এবং এর বিপরীতে আমেরিকা ও ইসরায়েলের প্রতিক্রিয়া উপযুক্ত হতে হবে।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স যখন হিজবুল্লাহর প্রস্তুতির কথা জানাচ্ছিল, ঠিক তখনই মাইকেল এই মন্তব্য করেন। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে তাদের গত যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্ভাব্য পূর্ণমাত্রার ইসরায়েলি আক্রমণ এবং দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি দক্ষিণ লেবাননে তাদের আদি গেরিলা যুদ্ধ কৌশলে ফিরে যাচ্ছে।
হিজবুল্লাহর সামরিক কার্যক্রম সম্পর্কে অবগত সূত্রগুলো জানিয়েছে, ‘ছোট ছোট ইউনিটে কাজ করে এই যোদ্ধারা এমন সব যোগাযোগ সরঞ্জাম এড়িয়ে চলছে, যা ইসরায়েলিরা ট্যাপ করতে পারে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের মোকাবিলা করার সময় তারা গুরুত্বপূর্ণ অ্যান্টি-ট্যাংক রকেটের ব্যবহারে মিতব্যয়ী হচ্ছে।’
মাইকেল আরও জানান, ‘হাইফা এলাকাসহ দেশের উত্তরাঞ্চলে বর্তমানে ভারী বোমাবর্ষণ চলছে।’

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত কমানোর আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, পরিস্থিতি শান্ত করতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফিরতে হবে এবং একটি মধ্যস্থতামূলক সমাধানের পথে হাঁটতে হবে। এ সময় তিনি বলেন, উপসাগরীয় দেশগুলো ইরানের শত্রু নয়।
১১ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং গতকাল মঙ্গলবার নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র তাঁর দেশ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ...
১ ঘণ্টা আগে
ইরান পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মাইন স্থাপন শুরু করেছে। এই প্রণালিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ, যেখান দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের পরও চলতি বছরে রপ্তানি আয় বেড়েছে চীনের। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশটির রপ্তানি আয় ২০ শতাংশেরও বেশি বেড়েছে, যা অর্থনীতিবিদদের পূর্বানুমানের চেয়ে প্রায় ৩ গুণ বেশি। এভাবে চলতে থাকলে দেশের অর্থনৈতিক...
৩ ঘণ্টা আগে