করোনায় বিশ্ব জুড়ে ফের বাড়তে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৭০ জন; যা আগের দিনের তুলনায় প্রায় আড়াইশো জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৭ হাজার ৩৬৬ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার জন বেশি। মূলত করোনার ডেলটা ধরনের কারণেই বিশ্ব জুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের বেশির ভাগই করোনার ডেলটা ধরনে সংক্রমিত হচ্ছেন।
সর্বশেষ হালনাগাদ তথ্যে গত ৩ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বের ১৩৫টি দেশে করোনার ডেলটা ধরন ছড়িয়েছে। শুধু ডেলটা ধরনই নয় করোনার অন্য ধরনগুলোর সংক্রমণও বাড়ছে। এ পর্যন্ত করোনার বেটা ধরন বিশ্বের ১৩২টি দেশে ছড়িয়েছে। গামা ধরন ছড়িয়েছে ৮১টি দেশে। আর আলফা ধরন ছড়িয়েছে ১৮২টি দেশে। গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪০ লাখ মানুষ।
উল্লেখ্য, শুরুতে ভারতীয় ধরন নামে পরিচিতি পেলেও পরে সেটিকে ডেলটা নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়। ডেলটা ধরনের বৈজ্ঞানিক নাম ‘বি.১. ৬১৭ ’। গত মে মাসে ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
করোনার ডেলটা ধরনে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ তালিকার শীর্ষে ছিল দেশটি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৮৮ জন।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘অতিমাত্রায় সংক্রামক করোনার ডেলটা ধরনের কারণে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হয়েছে দিনে দুই লাখ করে মানুষ আক্রান্ত হতে পারেন।’
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৬৭৯ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৮৪ হাজার ৪৬৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৭৯৭ জন।

বিশ্বের ৩০টিরও বেশি দেশে ১২০টির বেশি জৈব গবেষণাগারে (বায়োলজিক্যাল ল্যাবরেটরি) যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অর্থায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড। নতুনভাবে অবমুক্ত করা (ডিক্লাসিফায়েড) কিছু নথির বরাত দিয়ে তিনি এই তথ্য প্রকাশ করেছেন।
৪৩ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাধ্যমে ইরানে কোনো ধরনের অর্থ বা অবরুদ্ধ (ফ্রিজড) তহবিল স্থানান্তর করার খবর সরাসরি অস্বীকার করেছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে বর্ণনা করেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলির পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ...
১২ ঘণ্টা আগে
চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান একটি চূড়ান্ত চুক্তির ‘একেবারে কাছাকাছি’ পৌঁছাতে পেরেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...
১৪ ঘণ্টা আগে