
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা কোম্পানি বোয়িং থেকে ২০০টি বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) চীন থেকেই ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আজ তিনি (সি চিনপিং) যেটিতে রাজি হয়েছেন, তা হলো ২০০টি বিমান অর্ডার করা।’
তিনি আরও বলেন, ‘বোয়িং—২০০টি বড় আকারের বিমান। এটা অনেক বড় সংখ্যক অর্ডার, যার মানে অনেক কর্মসংস্থান তৈরি হবে।’
ট্রাম্প জানান, বোয়িং শুরুতে তুলনামূলকভাবে ছোট একটি অর্ডারের আশা করেছিল। তিনি বলেন, ‘বোয়িং ১৫০টি দিতে চেয়েছিল, তিনি (সি) ২০০টি পাচ্ছেন।’
ট্রাম্পের মতে, সি চিনপিংয়ের এই বক্তব্যকে তিনি একটি বাস্তব ক্রয়-প্রতিশ্রুতি হিসেবেই দেখছেন।
এই ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক এবং বিমান শিল্পে সম্ভাব্য বড় ধরনের অর্ডার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা পেয়েছেন ট্রাম্প। পরে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হন।
এই সফরে ট্রাম্পের সঙ্গে চীনে গেছেন কয়েকজন শীর্ষ মার্কিন করপোরেট নির্বাহী। চীনের সঙ্গে বিভিন্ন অচলাবস্থা নিরসনের লক্ষ্যেই তাঁদের অংশগ্রহণ। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর প্রশাসনের সাফল্যের তালিকায় ‘ইরানে সামরিক হামলার মাধ্যমে চালানো ধ্বংসযজ্ঞকে’ অন্তর্ভুক্ত করেন। পোস্টের শেষে তিনি লেখেন, ‘to be continued!’ বা এই ধ্বংসযজ্ঞ ‘চলতে থাকবে।’
২৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সি চিন পিং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন, চীন ইরানকে কোনো অস্ত্র দেবে না। একই সঙ্গে তিনি চীনা নেতার সঙ্গে হওয়া বৈঠককে ‘অত্যন্ত ইতিবাচক’ বলে বর্ণনা করেছেন। আজ শুক্রবার এই দুই নেতার মধ্যে দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে তিনি মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এবং এর সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
১০ ঘণ্টা আগে
বিবদমান হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপকূলে ড্রোন হামলার পর ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ‘হাজি আলী’। সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের উদ্দেশে যাত্রাকালে বুধবার (১৪ মে) ভোরে ওমানের জলসীমায় জাহাজটি হামলার শিকার হয় বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
১৩ ঘণ্টা আগে