
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের পর এবার মধ্যবিত্তের যাতায়াতেও বড় ধাক্কা। কলকাতায় অটো এলপিজি এবং সিএনজির তীব্র সংকট ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা নিত্যযাত্রী থেকে শুরু করে চালকেরা। আজ বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে এলপিজির নতুন বর্ধিত দাম কার্যকর হয়েছে। এর ফলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম অটোর ভাড়া অনিয়মিতভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় আগে অটো এলপিজির দাম ছিল প্রতি লিটার ৫৭ দশমিক ৬৮ রুপি। আজ বুধবার তা একধাক্কায় ৫ রুপি বেড়ে হয়েছে ৬২ দশমিক ৬৮ রুপি। জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন অটোচালকেরা। তাঁদের দাবি, গ্যাসের দাম বাড়লেও সরকারিভাবে ভাড়া ঠিক না হওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়ছেন। অন্যদিকে, বর্ধিত খরচ সামাল দিতে বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠছে।
শুধু দাম বাড়াই নয়, সরবরাহের ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাম্পের সংখ্যা কম হওয়ায় এবং পর্যাপ্ত গ্যাসের জোগান না থাকায় শহরজুড়ে হাহাকার দেখা দিয়েছে। নিউ টাউনসহ কলকাতার একাধিক সিএনজি পাম্পে গতকাল মঙ্গলবার রাত থেকেই কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। অনেক চালকের অভিযোগ, পর্যাপ্ত গ্যাস না থাকায় তাদের এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে, যার ফলে নষ্ট হচ্ছে কাজের সময়।
সরকারিভাবে ভাড়া না বাড়লেও শহর ও শহরতলির একাধিক রুটে ইতিমধ্যেই ৫ থেকে ১০ রুপি অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে। অটোচালকদের একাংশের দাবি, পাম্পে গ্যাস না পাওয়ায় বাধ্য হয়ে ‘কাটা গ্যাস’ বা কালোবাজারি থেকে চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে তাদের। ফলে পুরোনো ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে।
গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া, বারুইপুর-জুলপিয়া-সহ একাধিক রুটে ভাড়ার এই নৈরাজ্য সবথেকে বেশি দেখা যাচ্ছে। অটো ইউনিয়নগুলো বাড়তি ভাড়া নেওয়া সমর্থন না করলেও বাস্তবে চালক ও যাত্রীদের মধ্যে বচসা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
পরিবহন সংকটের এই চরম মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো কঠোর নজরদারি শুরু হয়নি বলে অভিযোগ যাত্রীদের। সিএনজি এবং এলপিজির এই সরবরাহ সংকট কতদিন চলবে, সে বিষয়েও স্পষ্ট কোনো বার্তা মেলেনি। যাতায়াতের খরচ হু হু করে বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে।

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও লেবাননের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গতকাল মঙ্গলবার নির্ঘুম রাত কাটিয়েছে লাখ লাখ ইসরায়েলি নাগরিক। সাইরেনের শব্দে বারবার ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটতে হয়েছে সাধারণ মানুষকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রাণ বাঁচাতে বাঙ্কারে পৌঁছানোর...
২ ঘণ্টা আগে
আমেরিকা মহাদেশজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এক নতুন প্রতিবেদন। এতে বলা হয়েছে, পুরো অঞ্চলে গণমাধ্যমের স্বাধীনতা পশ্চাৎপদ হয়ে যাচ্ছে, আর এই পতন সবচেয়ে তীব্রভাবে দেখা গেছে যুক্তরাষ্ট্রে।
২ ঘণ্টা আগে
ভারতে প্রথমবারের মতো স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট। দীর্ঘ ১৩ বছর শয্যাশায়ী অবস্থায় থাকা দিল্লির যুবক হরীশ রানাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা চিকিৎসা ব্যবস্থা সরিয়ে নেওয়ার অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। এই সিদ্ধান্তকে ভারতের বিচার ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
ইরানি নারী ফুটবল দলের সদস্যদের নিরাপত্তা এবং রাজনৈতিক আশ্রয় নিয়ে এক নজিরবিহীন নাটকীয় পরিস্থিতির সাক্ষী হলো অস্ট্রেলিয়া। এশিয়ান কাপ থেকে বিদায় নেওয়ার পর দেশে ফেরার সময় দলের বেশ কয়েকজন সদস্য অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৩ ঘণ্টা আগে