
ভারতের কেরালার থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটেনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।
পিটিআইয়ের তথ্যমতে, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে যুদ্ধবিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। একটি বিমানবাহী রণতরী থেকে সেটি উড্ডয়ন করেছিল। মূলত জ্বালানি স্বল্পতার কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, জ্বালানি স্বল্পতার কথা জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান উড়োজাহাজটির পাইলট।
যুদ্ধবিমানটি নিরাপদ ও সুষ্ঠু অবতরণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে। কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললেই জ্বালানি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সূত্র।

মৃত্যুর চার মাসের বেশি সময় পর আগামী ৯ জুলাই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দাফন করা হবে। এই উপলক্ষে রাজধানী তেহরানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে আধা সামরিক বাহিনী বাসিজকে মোতায়েন করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়াহ আইন লঙ্ঘনের অভিযোগে এক নারীকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। টিকটক লাইভে স্বামীর বাইরে এক পুরুষের সঙ্গে চুম্বনের অভিযোগে দণ্ডিত হওয়া ওই নারী শাস্তি চলাকালে অচেতন হয়ে পড়েন।
২ ঘণ্টা আগে
নতুন করে তাপপ্রবাহের পূর্বাভাসের মধ্যে ফ্রান্সে সাশ্রয়ী মূল্যের এয়ার কন্ডিশনার (এসি) কিনতে হুড়োহুড়ি পড়ে গেছে। রাজধানী প্যারিস ও আশপাশের এলাকায় চেইন সুপারমার্কেট লিডলের সামনে আজ বৃহস্পতিবার শত শত মানুষের ভিড় দেখা গেছে...
২ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে তীর্থযাত্রায় বের হওয়া বৌদ্ধ ভিক্ষুদের একটি দলের ওপর একটি পিকআপ ভ্যান উঠে গেলে অন্তত ৮ জন ভিক্ষু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনায় আরও ১৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
৪ ঘণ্টা আগে