
এটি সর্বজনীনভাবে স্বীকৃত যে, প্রথম মহাকাশ ভ্রমণকারী ব্যক্তি হলেন রুশ নভোচারী ইউরি গ্যাগারিন। তবে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর একদল তরুণ শিক্ষার্থীর উদ্দেশে এ বিষয়ে ব্যতিক্রম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সবার প্রথম মহাকাশ ভ্রমণ করেছেন শ্রী হনুমান। গতকাল শনিবার হিমাচল প্রদেশের উনায় একটি পিএম শ্রী স্কুলে (প্রধানমন্ত্রীর বিশেষ বিদ্যালয়) জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় অনুরাগ ঠাকুর এ মন্তব্য করেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীদের সঙ্গে অনুরাগ ঠাকুরের কথোপকথনটি ছিল এমন—
অনুরাগ ঠাকুর: তোমরা কি জানো, মহাকাশ ভ্রমণকারী প্রথম ব্যক্তি কে ছিলেন?
শিক্ষার্থীরা (একসঙ্গে উত্তর দেয়): নিল আর্মস্ট্রং।
অনুরাগ ঠাকুর: আমার তো মনে হয় হনুমানজি ছিলেন।
প্রকৃতপক্ষে, দুটি উত্তরই ভুল। ১৯৬১ সালে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশ আর ১৯৬৯ সালে নিল আর্মস্ট্রং প্রথম চন্দ্র জয় করেন। আর প্রথম ভারতীয় হিসেবে প্রায় ৪০ বছর আগে মহাকাশ ভ্রমণ করেন রাকেশ শর্মা। চলতি বছরের শুরুতে গ্রুপ ক্যাপ্টেন শুভংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যান।
পাঁচবারের সাংসদ অনুরাগ ঠাকুর যদিও হাসতে হাসতে এ কথা বলছিলেন, তবে তাঁর কথায় অজ্ঞতা ও গোঁড়ামি দুটোই ফুটে উঠেছে। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যেও ভুল লক্ষ্য করা গেছে।
অনুরাগ ঠাকুর তাঁর তত্ত্বের পক্ষে যুক্তিও তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা এখন নিজেদের যেভাবে দেখি, আমাদের হাজার হাজার বছরের পুরোনো ঐতিহ্য, জ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে না জানলে ব্রিটিশরা আমাদের যা শিখিয়েছিল, তেমনই থেকে যাব। তোমাদের শিক্ষক ও তোমাদের পাঠ্যবইয়ের বাইরে গিয়ে আমাদের জাতি, আমাদের ঐতিহ্য ও আমাদের জ্ঞান সম্পর্কে জানতে হবে।’
গতকাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) দিল্লিতে ভারতীয় অন্তরিক্ষ স্টেশনের মডেল উন্মোচন করেছে। ইসরোর লক্ষ্য হলো, ২০২৮ সালের মধ্যে এ প্রকল্পের প্রথম মডিউলটি উৎক্ষেপণ করা। ২০৩৫ সালের মধ্যে স্টেশনটি সম্পূর্ণ চালু হবে বলে আশা করা হচ্ছে। এ স্টেশন দেশীয় গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে, যার মধ্যে মাইক্রোগ্র্যাভিটি অধ্যয়ন ও দীর্ঘস্থায়ী মহাকাশ অভিযানের জন্য প্রযুক্তি পরীক্ষা করা হবে।

শ্রীলঙ্কা উপকূলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার রেশ কাটতে না কাটতেই, আরেকটি ইরানি জাহাজকে ভারতের বন্দরে নোঙর করার অনুমতি দিল নয়াদিল্লি। আজ শনিবার রাজধানী দিল্লিতে আয়োজিত এক ভূ-রাজনৈতিক সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ তথ্য নিশ্চিত জানান।
২০ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক অভাবনীয় ও নাটকীয় মোড় দেখা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর ওপর অনিচ্ছাকৃত হামলার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
২ ঘণ্টা আগে
জেন-জি বিপ্লবে অশান্ত নেপালে চলছে সাধারণ নির্বাচন পরবর্তী ভোট গণনা। বিপ্লবের জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ ভোটে এগিয়ে আছেন বেশ বড় ব্যবধানে। ব্যবধান বজায় থাকলে এই র্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
৩ ঘণ্টা আগে