
ফ্রান্সের প্যারিসে বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়ামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে মাত্র সাত মিনিটে। অবিশ্বাস্য এই অভিযানে চোরেরা ব্যবহার করেছে ‘চেরি পিকার’ (ট্রাকের ওপর বসানো একধরনের হাইড্রোলিক মই) ও ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’। চেরি পিকারের সাহায্যে তারা মূলত বাইরে থেকে জানালা ভেঙে জাদুঘরের ভেতরে ঢোকে। পরে ‘অ্যাঙ্গেল গ্রাইন্ডার’ দিয়ে কাচ কেটে ফরাসি সম্রাট নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর ঐতিহাসিক গয়নার সংগ্রহ থেকে ৯টি মহামূল্যবান অলংকার চুরি করে পালিয়ে যায়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে জানিয়েছেন, চোরের দলটি ল্যুভরের বিখ্যাত ‘অ্যাপোলো গ্যালারি’-তে ঢুকে পড়েছিল। সেখানকার দুটি প্রদর্শনী কেসের কাচ কেটে ঐতিহাসিক গয়নাগুলো নিয়ে যায়। ঘটনাটি ছিল নিখুঁত পরিকল্পিত, সম্ভবত চোরেরা আগেই জায়গাটা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছিল এবং নিরাপত্তার দুর্বল দিকগুলো বুঝে নিয়েছিল। তিনি বলেন, ‘এটি নিঃসন্দেহে এমন একটি দল, যারা আগেই জাদুঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে।’
রোববার (১৯ অক্টোবর) পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুরির সময় চোরেরা কয়েকটি জানালা ভেঙে ফেলে এবং অন্তত দুজন ভেতরে ঢোকে। লুট শেষে তারা মোটরসাইকেলে চড়ে প্যারিস থেকে এ৬ মোটরওয়ের দিকে দ্রুত পালিয়ে যায়। আর এই পুরো ঘটনাটি ঘটেছে মাত্র সাত মিনিটে।
ল্যুভর কর্তৃপক্ষ জানিয়েছে, চুরি হওয়া ৯টি অলংকারের মধ্যে একটি পরে জাদুঘরের বাইরে উদ্ধার হয়েছে। ঘটনাটির পরই জাদুঘর খালি করে দেওয়া হয় এবং ফরেনসিক দল তদন্ত শুরু করে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশ করা না হলেও স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নিউনে বলেছেন, ‘এগুলো শুধু গয়না নয়, এগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য অপরিমেয়।’
প্যারিস সেন্টারের মেয়র অ্যারিয়েল ওয়েইল বলেছেন, ‘এটা সত্যিই বিস্ময়কর যে ল্যুভরের মতো কঠোর পাহারা থাকা জায়গায় এমন সহজে চুরি সম্ভব হলো। এত দিন এমন দৃশ্য আমরা শুধু সিনেমায় দেখেছি।’
তিনি জানান, হঠাৎ জাদুঘর বন্ধ করে দেওয়ার পর জনসাধারণের ভেতর বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়।
ফরাসি রাজনীতিক জর্ডান বারদেলা এক্সে লিখেছেন, ‘ল্যুভর আমাদের সংস্কৃতির বৈশ্বিক প্রতীক। ফরাসি রাজকীয় গয়না চুরির এই ঘটনা আমাদের জন্য এক অসহনীয় অপমান।’
প্যারিস প্রসিকিউটর অফিস জানিয়েছে, সংগঠিত চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। এই রুদ্ধশ্বাস সাত মিনিটের অভিযানের সূত্র খুঁজে বের করতে তদন্তকারীরা বর্তমানে ল্যুভরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন।
এই ঘটনার পর ফ্রান্সজুড়ে জাদুঘরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে একাধিক জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। এর আগে গত সেপ্টেম্বরে প্যারিসের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে সোনার রেপ্লিকা চুরি হয় এবং লিমোজের এক জাদুঘর থেকে ৬৫ লাখ ইউরো মূল্যের পোর্সেলিন হারিয়ে যায়।

ভারতের স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লালকেল্লা থেকে ঐতিহ্যবাহী ভাষণের ঠিক আগে ইনস্টাগ্রামে সাময়িকভাবে স্থগিত হয়ে যায় বহুল আলোচিত সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) অফিশিয়াল অ্যাকাউন্ট।
২১ মিনিট আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা গবেষণায় জালিয়াতি বা ‘প্লাজিয়ারিজম’-এর অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক...
৪ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ার চার দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ নিজেদের প্রতিবেশী দেশগুলোকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে একটি জরিপ পরিচালনা করেছে বিখ্যাত গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার।
১৩ ঘণ্টা আগে