অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে তৃতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। সতর্কতা হিসেবে ৫০ হাজার মানুষকে শহর থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
গত চার দিনে সিডনিতে প্রায় আট মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। এতে অনেক এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
বর্তমান জরুরি অবস্থার জন্য গ্রেটার সিডনিজুড়ে শতাধিক স্থানান্তর আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বড় নদীতে পানি বাড়ছে। এসব নদীর আশপাশের ৫০টি এলাকার মানুষকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নিউ সাউথ ওয়েলসের কিছু এলাকায় গত চার দিনে ৮০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, গ্রেটার লন্ডনে এক বছরে যত বৃষ্টিপাত হয়, তার থেকে প্রায় এক-তৃতীয়াংশ বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস আরও বলেছে, আজ মঙ্গলবার থেকে সিডনিতে বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঝড়-বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিউ সাউথ ওয়েলসের ইমার্জেন্সি সার্ভিস মন্ত্রী স্টিফানি কুক বলেছেন, ‘জরুরি অবস্থা এখনো তুলে নেওয়া হয়নি।’
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন এবং লা নিনা আবহাওয়ার কারণে বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

ইরানের সঙ্গে হয়ে যাওয়া যুদ্ধসংক্রান্ত জরুরি ব্যয় মেটাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলার অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের সমালোচনা করে কংগ্রেসে একটি প্রস্তাব পাস হওয়ার এক দিনের মধ্যেই এই অনুরোধ জানানো হলো।
৯ মিনিট আগে
নাগরিকত্বের প্রমাণ এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে পাসপোর্টের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে একটি স্পষ্টীকরণ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় পাসপোর্ট মূলত একটি আন্তর্জাতিক ভ্রমণের দলিল এবং এটিকে কোনোভাবেই...
১৯ মিনিট আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা এক শতাব্দীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর দেশজুড়ে চরম হাহাকার ও ধ্বংসস্তূপের চিত্র ফুটে উঠেছে। তবে দুর্যোগের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, সম্ভাব্য নিহতের সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় এক শতাব্দীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী জোড়া ভূমিকম্পের পর এবার আগামী এক সপ্তাহজুড়ে দেশটিতে নতুন করে শক্তিশালী ‘আফটারশক’ বা পরবর্তী কম্পন আঘাত হানার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, প্রথম ধাক্কায় লন্ডভন্ড হয়ে যাওয়া রাজধানী কারাকাসসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে...
২ ঘণ্টা আগে