
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে এক চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধ আগামী চার থেকে ছয় সপ্তাহের মধ্যে গুটিয়ে আসতে পারে। তবে যুদ্ধের এই সময়সীমা নিয়ে নতুন তথ্য দিলেও স্থলসেনা মোতায়েনের মতো সংবেদনশীল বিষয়ে এখনো নীরবতা বজায় রেখেছে হোয়াইট হাউস।
স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ফ্লোরিডায় নিজের বাসভবনে ফেরার পথে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতাও পঙ্গু করে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।’
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এর মেয়াদ নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি। কত দিন ধরে লড়াই চলবে, কোন কোন ফ্রন্টে যুদ্ধ হবে কিংবা কোন লক্ষ্য অর্জিত হলে যুক্তরাষ্ট্র নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা করবে, তা নিয়ে হোয়াইট হাউস বরাবরই ধোঁয়াশা বজায় রেখেছিল। এই প্রেক্ষাপটে ট্রাম্পের দেওয়া ‘৪ থেকে ৬ সপ্তাহ’ সময়সীমাটিকে প্রশাসনের নতুন অবস্থান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক সাফল্যের খতিয়ান দিলেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। ইরান ভূখণ্ডে মার্কিন স্থলসেনা মোতায়েন করা হবে কি না, তা নিয়ে সারা বিশ্বে জল্পনা চললেও ট্রাম্পের পোস্টে এ বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, স্থল যুদ্ধ শুরু হলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী হতে পারে, যা এড়াতে চাচ্ছে ওয়াশিংটন।

এই ডিভাইসের আয়তন মাত্র ২ দশমিক ৩ ঘন সেন্টিমিটার, যা একটি আঙুলের নখের সমান। এটি যুক্তরাষ্ট্রের তৈরি মডেলগুলোর তুলনায় সাত গুণ ছোট। অধ্যাপক চেন বলেন, ‘প্রচলিত পারমাণবিক ঘড়িগুলোকে ছোট করলেও সেগুলোর আয়তন কয়েকশ ঘন সেন্টিমিটার এবং বিদ্যুৎ খরচ কয়েক ওয়াট পর্যন্ত হয়ে থাকে।
২৪ মিনিট আগে
ইরান ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ার দিকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সেগুলো লক্ষ্যভেদ করতে পারেনি বলে একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
৩ ঘণ্টা আগে
মস্কো যুক্তরাষ্ট্রকে একটি ‘কুইড প্রো ক্যুয়ো’ বা বিনিময় প্রস্তাব দিয়েছে। যার অধীনে ক্রেমলিন ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য শেয়ার করা বন্ধ করবে। যেমন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান আর ইরানকে দেবে না। বিনিময়ে ওয়াশিংটনকেও ইউক্রেনকে রাশিয়া সম্পর্কিত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ...
৪ ঘণ্টা আগে
ইরাকের রাজধানী বাগদাদে সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার বাগদাদে অবস্থিত ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিজার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে