
ভারতের হরিয়ানা রাজ্যে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা ওয়াই পুরন কুমারের আত্মহত্যার ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে। এ ঘটনা তদন্তে নিয়োজিত পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।
গত রোববার হরিয়ানার রোহতক শহরের সাইবার সেলে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) সন্দীপ কুমার সরকারি অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে একটি ভিডিও বার্তা এবং তিন পাতার সুইসাইড নোট রেখে যান তিনি।
আজ মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সন্দীপ কুমার সুইসাইড নোটে অভিযোগ করেন, পুরন কুমার ছিলেন ‘দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা’। তিনি আত্মহত্যা করেছিলেন। কারণ, তিনি তাঁর দুর্নীতির তথ্য প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কা করছিলেন।
সন্দীপ আরও অভিযোগ করেন, ওই আইপিএস কর্মকর্তা জাতিগত বৈষম্যের ইস্যু ব্যবহার করে পুরো ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
সুইসাইড নোটে সন্দীপ উল্লেখ করেন, দুর্নীতির অভিযোগ ওঠার পর পুরন কুমারকে বদলি করা হয়। পুরান কুমারের দেহরক্ষীকে একটি মদের দোকানের ঠিকাদারের কাছ থেকে আড়াই লাখ রুপি ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরেছিলেন সন্দীপ কুমার। ওই ঠিকাদারকে এক গ্যাংস্টার হুমকি দেওয়ায় তিনি পুরান কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যখন ঘুষের অভিযোগগুলো সামনে আসে, তখন আইপিএস কর্মকর্তা বিষয়টি ধামাচাপা দিতে বা অন্য দিকে ঘোরাতে এটিকে জাতিগত ইস্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন এবং এরপরই তিনি আত্মহত্যা করেন।
মৃত্যুর আগে ভিডিও বার্তায় সন্দীপ কুমার বলেন, ‘পুরন কুমার রোহতক রেঞ্জে যোগ দেওয়ার পর সৎ কর্মকর্তাদের বদলে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বসাতে শুরু করেন। তাঁরা ফাইল আটকে রাখতেন, আবেদনকারীদের ডেকে অর্থ চাইতেন এবং তাঁদের মানসিক নির্যাতন করতেন। নারী পুলিশ সদস্যদের বদলির বিনিময়ে শারীরিক নির্যাতন করা হতো।’
সন্দীপ বলেন, ‘পুরন কুমারের দুর্নীতির শেকড় অনেক গভীরে। অভিযোগ ওঠার পরই তিনি ভয় পেয়ে আত্মহত্যা করেছেন। তাঁর সম্পদের তদন্ত হওয়া উচিত। এটি কোনো জাতিগত বিষয় নয়—এটি সত্যের প্রশ্ন। তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন।’
তিনি বলেন, ‘আমি সত্যের জন্য নিজের জীবন দিচ্ছি। সততার পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। এই আত্মত্যাগ দেশকে জাগিয়ে তুলবে। আমার পরিবারের সদস্যরাও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন।’

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
১ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে