
এবারে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার পুরস্কার অনুষ্ঠানে গাজার যুদ্ধ বিশেষভাবে প্রদর্শিত হয়েছে। যেখানে ইসরায়েল-হামাস সংঘাত প্রকাশ করা সাংবাদিকদের জন্য বিশেষ কিছু বিষয় অন্তর্ভুক্ত ছিল। যুদ্ধের প্রতিবেদন ও ছবি তুলে পুলিৎজার পুরস্কার জিতেছে নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স। এনডিটিভির প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলার বিস্তৃত ও ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক, মারাত্মক প্রতিক্রিয়াসংক্রান্ত প্রতিবেদন করে পুলিৎজার জিতেছে নিউ ইয়র্ক টাইমস।
অন্যদিকে, ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার পেয়েছে গাজা যুদ্ধ নিয়ে রয়টার্সের বেশ কয়েকটি ছবি। ছবিগুলোর মধ্যে একটি তোলা আলোকচিত্রী মোহাম্মদ সালেমের। ছবিতে দেখা যায়, গাজায় নিহত পাঁচ বছরের এক শিশুর মরদেহ জড়িয়ে ধরে আছেন এক ফিলিস্তিনি নারী।
পুলিৎজার কমিটি বলেছে, ‘এই যুদ্ধ কবি-সাহিত্যিকদেরও প্রাণ নিয়েছে। পুলিৎজার পুরস্কার যেমন সাংবাদিকতা, শিল্পকলা এবং চিঠির বিভাগগুলোকে সম্মানিত করে, আমরা মানুষের অভিজ্ঞতার অমূল্য রেকর্ডের ক্ষতিকে চিহ্নিত করি।’
যখন পুরস্কার দেওয়া হচ্ছিল, তখন নিউ ইয়র্ক কলেজে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের সরিয়ে দিতে কাজ করছিল পুলিশ। ঘটনাস্থল থেকে মিডিয়াকে ব্যাপকভাবে অবরুদ্ধ করে এবং ঘটনা কভার করা ছাত্র-সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেয়।
কলম্বিয়ার দুই ছাত্র একটি নিবন্ধে ‘দমন’-এর রূপরেখা তুলে ধরেছেন, যার মধ্যে পুলিশের কাছ থেকে গ্রেপ্তারের হুমকি এবং ভিডিও ও ছবি হস্তান্তর করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে চাপ দেওয়া হয়েছে।
অন্যান্য পুরস্কার অভিবাসী শিশু শ্রম, আইনি ব্যবস্থায় জাতিগত বৈষম্য এবং বন্দুক সহিংসতার বিষয়ে মার্কিন সাংবাদিকদের প্রতিবেদনকে সম্মানিত করেছে।

হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
১ ঘণ্টা আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
৩ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
১০ ঘণ্টা আগে