স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস স্থানীয় সময় আজ বুধবার রসায়নে নোবেল জয়ীদের নাম ঘোষণা করেছে। চলতি বছর রসায়নে যৌথভাবে তিন বিজ্ঞানী নোবেল পেয়েছেন। তাঁরা হলেন—ক্যারোলিন আর. বের্তোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ৮১ বছর বয়সী কে. ব্যারি শার্পলেস ২০০১ সালেও রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর আগে মাত্র চারজন ব্যক্তি দুবার নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তারা হলেন—মারি ক্যুরি, লিনাস পাউলিং, জন বারডিন ও ফ্রেডরিক স্যাঙ্গার।
উল্লেখ্য, চলতি বছরের নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে কঠিন একটি রাসায়নিক প্রক্রিয়াকে সহজ করার জন্য। ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল যৌথভাবে কার্যকরী ‘ক্লিক কেমিস্ট্রির’ ভিত্তি স্থাপন করেছেন। যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো খুব দ্রুত এবং কার্যকরভাবে সংযুক্ত হয়। অপরদিকে ক্যারোলিন বের্তোজি জীবিত কোষে ক্লিক কেমিস্ট্রির ব্যবহার শুরু করে একে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন।
মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর. বের্তোজি, ডেনমার্কের বিজ্ঞানী মর্টেন মেলডাল এবং মার্কিন বিজ্ঞানী ব্যারি শার্পলেস প্রত্যেকে নোবেল পুরস্কারের তিন ভাগের এক ভাগ করে পাবেন।
রসায়নে নোবেল পুরস্কার চালুর পর থেকে এখন চলতি বছর পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রসায়নে নোবেল পেয়েছেন ১৯১ জন। নোবেল বিজয়ীদের মধ্যে মাত্র ৮ নারী এবং তাদের একজন হলেন ক্যারোলিন আর. বের্তোজি।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত পদার্থ এবং চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন—অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লসার এবং আন্তন জেলিঙ্গার। চিকিৎসায় নোবেল জিতেছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো।

ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে বিশ্বের অন্যতম বৃহৎ অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন সামরিক বাহিনী। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৯ মিনিট আগে
পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে