চলতি বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁরা হলেন—ক্যারোলিন আর. বের্তোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস। স্থানীয় সময় আজ বুধবার স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ তিনজনের নাম ঘোষণা করে।
চলতি বছরের নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে কঠিন একটি রাসায়নিক প্রক্রিয়াকে সহজ করার জন্য। ব্যারি শার্পলেস এবং মর্টেন মেলডাল যৌথভাবে কার্যকরী ‘ক্লিক কেমিস্ট্রির’ ভিত্তি স্থাপন করেছেন। যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো খুব দ্রুত এবং কার্যকরভাবে সংযুক্ত হয়। অপরদিকে ক্যারোলিন বের্তোজি জীবিত কোষে ক্লিক কেমিস্ট্রির ব্যবহার শুরু করে একে এক অনন্য মাত্রায় নিয়ে গেছেন।
মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর. বের্তোজি, ডেনমার্কের বিজ্ঞানী মর্টেন মেলডাল এবং মার্কিন বিজ্ঞানী ব্যারি শার্পলেস প্রত্যেকে নোবেল পুরস্কারের তিন ভাগের এক ভাগ করে পাবেন।
রসায়নে নোবেল পুরস্কার চালুর পর থেকে এখন চলতি বছর পর্যন্ত ১১৪ বার পুরস্কারটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত রসায়নে নোবেল পেয়েছেন ১৯১ জন। নোবেল বিজয়ীদের মধ্যে মাত্র ৮ নারী এবং তাদের একজন হলেন ক্যারোলিন আর. বের্তোজি।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত পদার্থ এবং চিকিৎসায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পদার্থ বিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন—অ্যালাইন আসপেক্ট, জন এফ ক্লসার এবং আন্তন জেলিঙ্গার। চিকিৎসায় নোবেল জিতেছেন সুইডিশ জিনতত্ত্ববিদ সান্তে পাবো।

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৬ ঘণ্টা আগে