
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডার পর এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগাল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো রওজেল এ ঘোষণা দেন।
নিউ ইয়র্কে জাতিসংঘের পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া পর্তুগালের পররাষ্ট্রনীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং প্রধান নীতির বাস্তবায়ন।’
এ সময় দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ওপরও জোর দেন তিনি। স্পষ্ট করে জানান—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সঙ্গে হামাসকে স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই। সশস্ত্র গোষ্ঠীটির সমালোচনা করে তিনি বলেন গাজার নিয়ন্ত্রণ কোনোভাবেই তাদের কাছে থাকতে পারবে না। আলাদাভাবে জোর দেন জিম্মি মুক্তির ওপরও।
সাংবাদিকদের তিনি বলেন, ‘পর্তুগাল মনে করে গাজার চলমান সংকটের একমাত্র সমাধান দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান। বর্তমানে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি অন্তত জরুরি।’
তিনি আরও বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে গাজায় চলমান মানবিক সংকট নিরসন সম্ভব নয়। এর জন্য কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। এ সময় গাজায় অনাহার ও চরম মানবিক সংকটের পরও ইসরায়েলের এই ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখার তীব্র নিন্দা করেন তিনি। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণেরও কড়া সমালোচনা করেন তিনি।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৫ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৬ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৭ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
৯ ঘণ্টা আগে