
ভেনেজুয়েলায় দীর্ঘমেয়াদি মার্কিন নিয়ন্ত্রণের চেষ্টা হলে তা ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো ভয়াবহ প্রতিরোধের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের লাতিন আমেরিকান স্টাডিজের অধ্যাপক ডেনিয়েল শ’। রাশিয়া টুডে-কে (আরটি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ কখনোই বিদেশি শাসন মেনে নেবে না।
রোববার (৪ জানুয়ারি) প্রচারিত ওই সাক্ষাৎকারে ডেনিয়েল শ’ মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের পর দেশটিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যেকোনো প্রচেষ্টা তীব্র প্রতিরোধের জন্ম দেবে। তিনি বলেন, ‘এটি ভিয়েতনাম বা ইরাকের মতো একধরনের প্রতিরোধ আন্দোলনে রূপ নিতে পারে।’
ডেনিয়েল শ’ মত দিয়েছেন, প্রেসিডেন্ট মাদুরোর সাম্রাজ্যবাদবিরোধী নেতৃত্বের পাশাপাশি ভেনেজুয়েলার রাজনীতি প্রায় তিন দশক ধরে ‘চাভিসমো’ আদর্শে গড়ে উঠেছে। দেশটির প্রয়াত প্রেসিডেন্ট হুগো শাভেজের সমাজতান্ত্রিক নীতির মাধ্যমে দেশটির জনগণ দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত ও সচেতন হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। ডেনিয়েল বলেন, ‘ভেনেজুয়েলার মানুষ কখনোই যুক্তরাষ্ট্রকে তাদের দেশ দখল করতে দেবে না।’
মার্কিন অধ্যাপক মনে করেন, যুক্তরাষ্ট্র যদি দীর্ঘ সময় ধরে ভেনেজুয়েলায় কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে, তবে পরিস্থিতি ‘ডেভিড বনাম গোলিয়াথ’-এর মতো হয়ে উঠতে পারে। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের তুলনায় ভেনেজুয়েলা অনেক পিছিয়ে থাকলেও দেশটিতে বিক্ষোভ ও গণ-আন্দোলনের পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে গেরিলা প্রতিরোধের ছোট ছোট কেন্দ্রও গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, ‘রাশিয়া ও কয়েকটি আঞ্চলিক শক্তির সংহতি প্রকাশ বা আন্তর্জাতিক মহলের নিন্দা এককভাবে পরিস্থিতি বদলে দিতে পারবে না।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মাদুরোকে গ্রেপ্তারের পর সাময়িকভাবে ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে যুক্তরাষ্ট্র। তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কারাকাস।
উল্লেখ্য, ভিয়েতনাম ও ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘস্থায়ী বিদেশি হস্তক্ষেপের সতর্কবার্তা হিসেবে ইতিহাসে পরিচিত। এসব যুদ্ধে হাজার হাজার মার্কিন সেনা নিহত হন, বিপুল অর্থ ব্যয় হয় এবং শেষ পর্যন্ত কোনো সুস্পষ্ট সাফল্য অর্জিত হয়নি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝেই স্বস্তিদায়ক ঘটনা ঘটেছে। দীর্ঘ সাত সপ্তাহ পর আজ শনিবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের ট্যাংকারের একটি বড় বহর সফলভাবে পার হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এই জলপথে...
১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে উগ্র ডানপন্থার যে ঢেউ আছড়ে পড়ছে এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক সম্পর্কে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার বিরুদ্ধে এক শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে ‘বৈশ্বিক প্রগতিশীল মোর্চা’।
২ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি চিনপিং। এই ফোনালাপের পর ট্রাম্প জানিয়েছেন, প্রণালিটি খুলে যাওয়ার খবরে চীনা প্রেসিডেন্ট খুব সন্তোষ প্রকাশ করেছেন।
২ ঘণ্টা আগে
ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে কূটনৈতিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির পরিপ্রেক্ষিতে ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কোনো অবস্থাতেই দেশের বাইরে পাঠানো হবে না।
৫ ঘণ্টা আগে