পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে এক ব্যক্তির দেহে প্রাণঘাতী মারবার্গ ভাইরাস পাওয়া গেছে। একজন মৃত ব্যক্তির দেহ থেকে নমুনা পরীক্ষার পর গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, এই ভাইরাসে মৃত্যুর হার ৮৮ শতাংশ। গত ২ আগস্ট গিনির দক্ষিণাঞ্চলীয় গুয়েকডু জেলায় মারবার্গের উপসর্গে এক ব্যক্তি মারা যান। তাঁর দেহ থেকে নমুনা সংগ্রহের পর নিশ্চিত হওয়া গেছে যে ওই ব্যক্তি মারবার্গে আক্রান্ত ছিলেন। এটি করোনার মতো প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মারবার্গ ভাইরাসও সাধারণত বাদুড়ের দেহে থেকে। এর উপসর্গ হিসেবে মাথা ব্যথা, রক্ত বমি, পেশিতে ব্যথা এবং মুখ, নাক ও পায়ুপথ দিয়ে রক্ত পড়ার কথাও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতসিদিসো মোয়েতি বলেন, মারবার্গ যেহেতু দ্রুত সংক্রমণ হয়, এজন্য এর সংক্রমণের গতিরোধ করতে হবে। ইবোলা ব্যবস্থাপনার দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি আমরা।
গিনি সরকারও প্রাণঘাতী ভাইরাস মারবার্গ শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে।
১৯৬৭ সাল থেকে শুরু করে এ পর্যন্ত মারবার্গ ভাইরাস ১২ বার ব্যাপকভাবে ছড়িয়েছে। মূলত এর আগে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ দেখা গেছে। এবার পশ্চিম আফ্রিকায় সংক্রমণ ছড়িয়েছে।
সম্প্রতি গিনিকে ইবোলামুক্ত ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বছরের শুরু থেকে সেখানে ইবোলায় ১২ জনের মৃত্যু হয়।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২২ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে