দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল (কেজেডএন) প্রদেশের পিটারমারিটজবার্গ শহরে একই পরিবারের ১০ জনকে হত্যা করেছে কয়েকজন বন্দুকধারী। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ।
দক্ষিণ আফ্রিকার পুলিশ মন্ত্রণালয় আজ শুক্রবার (২১ এপ্রিল) এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিক পুলিশ রিপোর্ট অনুযায়ী, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পিটারমারিটজবার্গের একটি বাড়িতে হামলা চালায় এবং পরিবারের সদস্যের ওপর এলোপাতাড়ি গুলি করে।’
জাতীয় পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথ মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে বলেছেন, এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্দেহভাজনদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ মুখপাত্র বলেন, ‘দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন নিহত হয়েছে, অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়েছে। পুলিশ তাদের ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে।’
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় বেশ কয়েকটি গুলির ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, ভাড়ায় চালিত ট্যাক্সি ব্যবসার সঙ্গে এসব সহিংসতার যোগসূত্র রয়েছে। এ ছাড়া মাদক কারবারিদের মধ্যেও এমন খুনোখুনির ঘটনা বেড়েছে।
তবে শুক্রবারের ঘটনার কোনো মোটিফের ব্যাপারে পুলিশ এখনো জানায়নি।
পুলিশের পরিসংখ্যান অনুসারে, খুনোখুনির দিক থেকে দক্ষিণ আফ্রিকা বিশ্বে শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে। কোভিড–১৯ মহামারিতে কঠোর লকডাউনের সময় কিছুটা কমলেও, স্বাস্থ্যবিধি শিথিল করার পরপরই আবার খুন বেড়েছে।
গত জুলাইয়ে সোয়েতো শহরে একটি বারে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়। একই সন্ধ্যায় পিটারমারিটজবার্গের একটি বারে পৃথক গুলির ঘটনায় আরও চারজন নিহত হয়।

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল মেনচো’-কে সোনালি রঙের কফিনে দাফন করেছে তাঁর পরিবার। ৫৯ বছর বয়সী এই কার্টেল প্রধান ফেব্রুয়ারির শেষদিকে ম্যাক্সিকান বিশেষ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হওয়ার পর মারা যান। নিরাপত্তা বাহিনী তাঁকে গ্রেপ্তারের উদ্দেশে অভিযান চালালে তাঁর দেহরক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয়
১১ মিনিট আগে
ইরানে হামলায় ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানানোর পর স্পেনের ওপর চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছেন। তারপরও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নন।
৩৩ মিনিট আগে
খামেনি বলেছিলেন, ‘আমার হাতের প্রয়োজন নেই। আমার মস্তিষ্ক ও জিহ্বা কাজ করলেই যথেষ্ট হবে।’ এরপর তিনি বাঁ হাতে লেখা রপ্ত করেন এবং ধর্মীয় নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে আরোহণ করেন। ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে
২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার দক্ষিণের সমুদ্রসীমার বাইরে আন্তর্জাতিক জলসীমায় এক নাটকীয় ঘটনায় ডুবে গেছে ইরানি যুদ্ধজাহাজ। সূত্রগুলো বলছে, এটি সম্ভবত পানির নিচ থেকে চালানো কোনো হামলার শিকার হয়েছে। এই হামলায় সাবমেরিন জড়িত থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জরুরি সামুদ্রিক উদ্ধার অভিযান শুরু হয়েছে। সমুদ্রে নিখোঁজ রয়েছেন
৩ ঘণ্টা আগে