
সাহিত্যে আফ্রিকার প্রথম নোবেলজয়ী নাইজেরিয়ার লেখক ওলে সোয়িঙ্কার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এর ফলে তিনি কার্যত যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৯১ বছর বয়সী এই লেখক বিষয়টি নিশ্চিত করেন।
সোয়িঙ্কা জানান, যুক্তরাষ্ট্রের নাইজেরিয়া কনস্যুলেট থেকে ২৩ অক্টোবর এক চিঠিতে তাঁকে ভিসা বাতিলের বিষয়টি জানানো হয়। চিঠিটিকে তিনি হাস্যরসের সঙ্গে ‘একটি কৌতূহলপূর্ণ প্রেমপত্র’ বলে বর্ণনা করেছেন। কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা প্রদানের পর ‘অতিরিক্ত কিছু তথ্য’ পাওয়ার পর তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোয়িঙ্কা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির সমালোচক হিসেবে পরিচিত। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফেরার পর দেশটির অভিবাসন নীতিতে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়। গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নাইজেরিয়াসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসার মেয়াদ কমিয়ে দেয় এবং প্রবেশের শর্ত কঠোর করে।
সাহিত্যিক ও নাট্যকার ওলে সোয়িঙ্কা ১৯৮৬ সালে নোবেল পুরস্কার পান। তিনি হার্ভার্ড, ইয়েলসহ যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তাঁর বিখ্যাত বইয়ের মধ্যে রয়েছে ‘ক্রনিকলস ফ্রম দ্য ল্যান্ড অব হ্যাপিয়েস্ট পিপল অন আর্থ’ এবং ‘দ্য ম্যান ডাইড’। দ্বিতীয় বইটি তিনি নাইজেরিয়ার গৃহযুদ্ধের সময় কারাবন্দী অবস্থায় লেখেন।
২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনের পর প্রতিবাদ হিসেবে সোয়িঙ্কা নিজের গ্রিন কার্ড ছিঁড়ে ফেলেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে ‘সাদা চামড়ার ইদি আমিন’ বলে আখ্যা দেন, যা তাঁর ভিসা বাতিলের কারণ হতে পারে বলে তিনি মনে করছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে নয়া দিল্লি সফর করবেন কি না—এই বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। গতকাল মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল
১২ মিনিট আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নেতৃত্বে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কোনো আপত্তি জানায়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং পশ্চিমা কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাদ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে
দুই প্রতিবেশীর বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে। কানাডা মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করার পরই দেশটির মদ, দুগ্ধজাত পণ্য ও মোটরসাইকেলসহ একঝাঁক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র।
২৮ মিনিট আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফোনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তিনি ইউক্রেনের যুদ্ধ দ্রুত শেষ করতে চান। যুদ্ধ দ্রুত শেষ হলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক পুরোপুরি পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে