আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি ক্যাথলিক গির্জায় সন্ত্রাসী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। গতকাল রোববার একদল ব্যক্তি ধর্মীয় উপাসনার জন্য গির্জাটিতে সমবেত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সাহেল অঞ্চলের ডোরি শহর থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এসসাকানে গ্রামের গির্জায় এই হামলার ঘটনা ঘটে। গির্জায় বিশপ মনসিনর লরেন্ট ডাবিরে এক বিবৃতিতে বলেছেন, হামলার ঠিক আগে একদল লোক উপাসনার জন্য গির্জায় সমবেত হয়েছিলেন।
বিশপ ১৫ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আপনাদের নজরে আনতে চাই যে, ক্যাথলিক সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলায় প্রাথমিকভাবে আমরা ১৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি। যাঁদের মধ্যে ১২ জনই নিহত হয়েছেন ঘটনাস্থলে। এ ছাড়া এই হামলায় আরও অন্তত ২ জন আহত হয়েছেন।’
নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিশপ বলেন, ‘এই বেদনাদায়ক পরিস্থিতিতে যাঁরা মারা গেছেন তাঁদের আত্মার জন্য, আহতদের নিরাময়ের জন্য ও শোকাহত পরিবারের সান্ত্বনার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, বুরকিনা ফাসো গত এক দশক ধরে প্রতিবেশী মালি থেকে আসা আল-কায়েদা এবং দায়েশ/আইএসআইএস গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৭ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে