সমকামিতার বিরুদ্ধে সবচেয়ে কঠোর আইন পাস করেছে আফ্রিকার দেশ উগান্ডা। মৃত্যুদণ্ডের বিধান রেখে দেশটির প্রেসিডেন্ট ইউরি মুসাভেনি অ্যান্টিহোমোসেক্সুয়ালিটি বিলে সই করেছেন। তবে এর সমালোচনা করছে পশ্চিমা দেশগুলো। এমনকি নিষেধাজ্ঞা আরোপ হতে পারে দেশটির ওপর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, উগান্ডায় সমকামী সম্পর্ক আগে থেকেই অবৈধ। আফ্রিকার আরও ৩০টির বেশি দেশে সমকামিতা অবৈধ। কিন্তু উগান্ডার মতো এত কঠোর আইন কোনো দেশে নেই।
সোমবার (২৯ মে) নতুন এই আইনের ঘোষণা দেয় উগান্ডা সরকার। এতে কেউ সমকামিতায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে। আর ১৮ বছরের নিচে কারও সঙ্গে সমকামী যৌন সম্পর্ক থাকলে কিংবা কারও মধ্যে এইচআইভি/এইডসের মতো প্রাণঘাতী ভাইরাস সংক্রমিত হলে নতুন আইনে মৃত্যুদণ্ড হতে পারে। এ ছাড়া সমকামিতার প্রচার চালানোর ক্ষেত্রে ২০ বছরের সাজার বিধান রাখা হয়েছে নতুন আইনে।
চলতি মাসের শুরুর দিকে উগান্ডার আইনপ্রণেতারা সমকামিতাবিরোধী খসড়া বিল পাস করেন। ওই সময় বলা হয়, পশ্চিমা অনৈতিকতা থেকে উগান্ডার মূল্যবোধ রক্ষা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে যেকোনো ধরনের বৈদেশিক হস্তক্ষেপ প্রতিহত করারও ঘোষণা দেওয়া হয়।
এদিকে উগান্ডার কঠোর এই আইনের কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আইনটির বিরুদ্ধে উগান্ডার উচ্চ আদালতে আবেদন করার ঘোষণা দিয়েছে হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস অ্যান্ড প্রমোশন ফোরাম এবং আরও ১০টি মানবাধিকার সংগঠন।

প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
২৩ মিনিট আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১ ঘণ্টা আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৩ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৫ ঘণ্টা আগে