
বিশ্বজুড়েই বিড়াল পালন নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। বিশ্বের প্রায় সব দেশেই বিপুলসংখ্যক মানুষ বিড়াল পালেন। কিন্তু এবার বিড়ালপ্রেমীদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন একদল গবেষক। তাদের গবেষণা বলছে, যারা বিড়াল পালেন তাদের অন্যদের তুলনায় সিজোফ্রেনিয়া সংক্রান্ত রোগের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। এ বিষয়ক গবেষণা পত্রটি প্রকাশিত হয়েছে সিজোফ্রেনিয়া বুলেটিন জার্নালে।
গবেষণাটি চালিয়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড সেন্টার ফর মেন্টাল হেলথ রিসার্চের গবেষকেরা। বিগত ৪৪ বছরে এ সংক্রান্ত ১৭টি গবেষণার বিশ্লেষণ থেকে তাঁরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এই ১৭টি গবেষণা চালানো হয়েছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বে কয়েকটি দেশে। বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে গবেষক ও মনোরোগ বিশেষজ্ঞ জন ম্যাকগ্রা ও তাঁর সহযোগীরা লিখেছেন, ‘আমরা বিস্তৃতভাবে সংজ্ঞায়িত বিড়ালের মালিকানা ও সিজোফ্রেনিয়া-সম্পর্কিত রোগের বিকাশের ঝুঁকির মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেয়েছি।’ বিড়ালেরে লালন-পালনের সঙ্গে সিজোফ্রেনিয়া ঝুঁকি থাকতে পারে এই বিষয়টি সামনে আসে ১৯৯৫ সালের একটি গবেষণায়। কারণ হিসেবে সেই গবেষণায় বলা হয়েছিল, টক্সোপ্লাজমা গন্ডি নামক একটি পরজীবীর বিড়ালের মাধ্যমে মানুষে স্থানান্তরিত হওয়ার কারণে এই ঝুঁকি বেড়ে যায়। কিন্তু বর্তমান গবেষণা বলছেন ভিন্ন কথা।
নতুন এই গবেষণায় দেখা গেছে যে, শৈশবে বিড়ালের আশপাশে বেশি থাকার ফলে ব্যক্তির সিজোফ্রেনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। তবে যে ১৭টি গবেষণা নিয়ে গবেষকেরা কাজ করেছেন, তার সবগুলোতেই একই বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি। তবে অধিকাংশ গবেষণায় একটি বিষয় সাধারণ ছিল। সেটি হলো—বিড়ালের কারণে সিজোফ্রেনিয়া সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো বাড়তে পারে। তবে এখানে মাত্রার তারতম্য ঘটতে পারে। বিষয়টি নিয়ে অধিকতর গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন গবেষক ম্যাকগ্রা ও তাঁর সহযোগীরা।
টক্সোপ্লাজমা গন্ডি হলো—একটি নিরীহ পরজীবী যা অল্প রান্না করা মাংস বা দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হতে পারে। সংক্রমিত বিড়ালের কামড় বা মল থেকেও এটি ছড়াতে পারে। গবেষকেরা বলছেন, টক্সোপ্লাজমা গন্ডি একবার আমাদের দেহের ভেতরে প্রবেশ করলে তা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেও অনুপ্রবেশ করতে পারে এবং নিউরোট্রান্সমিটারগুলোকে প্রভাবিত করতে পারে। এভাবে পরজীবীটি মানুষের ব্যক্তিত্বের পরিবর্তন, বিভিন্ন মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ এমনকি সিজোফ্রেনিয়াসহ বেশ কিছু স্নায়বিক রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তবে একমাত্র বিড়াল থেকেই মানুষের দেহে টক্সোপ্লাজমা গন্ডি প্রবেশ করে এসব পরিবর্তন ঘটনায় এ বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে ১৭টি গবেষণার পর্যালোচনা থেকে দেখা গেছে, বিস্তৃতভাবে সংজ্ঞায়িত বিড়ালের মালিকানা ও সিজোফ্রেনিয়া সংশ্লিষ্ট রোগের ঝুঁকির মধ্যে একটি উল্লেখযোগ্য ইতিবাচক সম্পর্ক রয়েছে। গবেষণাপত্রে বলা হয়েছে, ‘আমরা দেখতে পেয়েছি যে, বিড়ালের সংস্পর্শে আসা ব্যক্তিদের সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ।’
নতুন এই গবেষণার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, আগেই বলা হয়েছে—যে ১৭টি গবেষণা নিয়ে এখানে পর্যালোচনা করা হয়েছে তার বেশ কয়েকটিতে বিড়াল পালনের সঙ্গে সিজোফ্রেনিয়ার সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে অধিকাংশ গবেষণায়ই পাওয়া গেছে এই সংযোগ। আবার এসব গবেষণায় স্যাম্পলের পরিমাণ ছিল বেশ কম। তাই গবেষকেরা বলছেন, এ বিষয়ে আরও জানতে অধিকতর গবেষণা প্রয়োজন।

দীর্ঘ সময় অতিরিক্ত গরমে থাকা মানুষের জন্য বিপজ্জনক—এ কথা বহুদিন ধরেই জানা। তাপপ্রবাহে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে হাজারো মানুষের মৃত্যু হয়। কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা বলছে, নিয়ন্ত্রিত ও সীমিত সময়ের তাপ-চিকিৎসা—বিশেষ করে সাউনা—হৃদ্রোগ, স্ট্রোক, আলঝেইমার এমনকি বিষণ্নতার ঝুঁকিও কমাতে পারে।
১ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৪৭৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে মারা গেছে ৬৯৩ জন। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে চারজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে তিনজন ঢাকা বিভাগের।
৫ ঘণ্টা আগে
ভোর ৪টা। হাসপাতালের ওয়ার্ড এখন শান্ত। একজন জুনিয়র চিকিৎসক নয় ঘণ্টা ধরে টানা কাজ করছেন। ক্লান্তিতে তাঁর শরীর ভেঙে পড়ছে, চোখ বুঁজে আসছে। কিন্তু সকাল ৬টায় ডিউটি শেষ করে যখন তিনি বাড়ি ফেরেন, তখন শত চেষ্টা করেও তাঁর ঘুম আসে না।
৬ ঘণ্টা আগে