মানসিক স্বাস্থ্য
আমি সবেমাত্র উচ্চমাধ্যমিকে উঠেছি। কিন্তু কেমন জানি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। না হচ্ছে পড়াশোনা, না হচ্ছে কোনো কিছু মনোযোগ দিয়ে করা। আমার মনোযোগের সমস্যা হচ্ছে। কোনো উপায় জানালে উপকৃত হব।
সাদ, রাজশাহী
জীবনে এমন কোনো পরিবর্তন বা ঘটনা কি ঘটেছে, যেটা আপনার মনোযোগে বিঘ্ন ঘটিয়েছে? যদি সে রকম কোনো কারণ না থাকে, তবে আমি কোনো হরমোন বিশেষজ্ঞের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে বলব। শরীরে থাইরয়েড ফাংশন টেস্ট এবং ভিটামিন ডির ঘাটতি আছে কি না, সেটা পরীক্ষা করার জন্য। পরীক্ষা-নিরীক্ষায় যদি সবকিছুই ঠিক থাকে, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি এখন বয়ঃসন্ধির একটা ধাপ অতিক্রম করছেন। শরীরের বয়ঃসন্ধি আগে এলেও মনকে তার সঙ্গে তাল মেলাতে হয়। এই তাল মেলানোটাতে মাঝে মাঝেই এই বয়সে ছন্দপতন ঘটে। পুষ্টিকর খাবার, ব্যায়াম, বন্ধুদের সঙ্গে বাইরে খেলাধুলা করতে হবে।
আর একটা জিনিস মনে রাখা দরকার, গত দুই বছরের অনলাইন ক্লাস আমাদের স্বাভাবিক রুটিন থেকে বাইরে টেনে এনেছে। যদি আপনার স্ক্রিন টাইম অনেক বেশি থাকে, সেটিও কিন্তু মনোযোগহীনতার একটা বড় কারণ। কাজেই ল্যাপটপ বা মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার করা একদম বন্ধ করে দিন। আপনার শখ কী? শখগুলো পূরণে একটু সময় দেওয়া যায় কি না, সেটা ভেবে দেখতে হবে। আপনার ভালো লাগা কী? ভালোবাসা কী? সেগুলো ভেবে আর একটু গঠনমূলক সময় দেওয়া যায় কি না, সেটা ভেবে দেখতে বলব। এরপরও যদি ভালো না লাগাটা থেকে যায়, তাহলে নিকটস্থ মানসিক কাউন্সেলরের কাছে যেতে হবে।
অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া
চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা।
স্বাস্থ্য
আমার স্ত্রীর বয়স ২৯ বছর। তিনি পেশায় গৃহিণী। সাধারণভাবে সাংসারিক কাজকর্ম করলে তাঁর মাত্রাতিরিক্ত ঘাম ঝরে। সামান্য তরকারি কাটতে গেলেও শরীর ঘেমে জামা ভিজে যায়। অতিরিক্ত ঘামের কারণে সব সময় তাঁর শরীর দুর্বল থাকে। ফলে কোনো কাজে উৎসাহ বা আনন্দ বোধ করে না। এ সমস্যার সমাধান জানানোর জন্য অনুরোধ রইল।
মো. ইউসুফ মজুমদার, নাঙ্গলকোট, কুমিল্লা
এখন প্রচণ্ড গরম। এ সময় ঘাম হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে প্রচুর পানি ও তরল খাবার এবং স্যালাইন খেতে হবে। কিন্তু আপনার স্ত্রীর হরমোনেরও কোনো সমস্যা থাকতে পারে; বিশেষ করে থাইরয়েড ও ডায়াবেটিসের সমস্যা। সে জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছু পরীক্ষা করে দেখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
ডা. অদিতি সরকার
রেসিডেন্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও অপুষ্টি দেশে এখনো বড় সমস্যা। অপুষ্টি নিরসনে দীর্ঘদিনের সরকারি-বেসরকারি কর্মসূচির পরও এ ক্ষেত্রে আশানুরূপ উন্নতি হয়নি। বিশেষ করে শিশুপুষ্টির অবস্থা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। দেশে ৬ থেকে ২৩ মাস বয়সী প্রতি ১০ শিশুর মধ্যে ৭ জন ‘ন্যূনতম গ্রহণযোগ্য’...
১০ ঘণ্টা আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
১৮ ঘণ্টা আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামের উপসর্গ নিয়ে ও এক শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার...
২ দিন আগে
হামের প্রাদুর্ভাব রোধে সারা দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচিতে জনবল ও চিকিৎসাসামগ্রী দিচ্ছে ব্র্যাক। এই টিকাদান কর্মসূচিতে ব্র্যাকের পক্ষ থেকে ১৫ লাখ সিরিঞ্জ সরবরাহ করা হচ্ছে। দেশের ৩৬টি জেলায় ব্র্যাকের ২৪ হাজারের বেশি স্বাস্থ্যসেবিকা শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসতে সহায়তা করবেন।
২ দিন আগে