হাড়ের ক্যানসার হলে সেখানে কোষ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এটি হাড়ের স্বাভাবিক কোষ ধ্বংস করে এবং হাড় থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে।
হাড়ের ক্যানসার অত্যন্ত দুর্লভ। অধিকাংশ হাড়ে টিউমার বেনাইন হয়, ক্যানসার নয়। এটি শরীরের অন্যান্য অঞ্চলে ছড়ায় না। তবে তা হাড় দুর্বল করতে পারে এবং হাড়ভাঙা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।
প্রাইমারি হাড় ক্যানসার
এটি একটি ক্যানসারি টিউমার। বিশেষজ্ঞরা নিশ্চিত নন, এটি কেন হয়। তবে এর পেছনে বংশগতির প্রভাব থাকতে পারে। এগুলোর মধ্যে আছে—
সেকেন্ডারি হাড় ক্যানসার
এ ক্ষেত্রে ক্যানসার সাধারণত শরীরের অন্য অংশ থেকে শুরু হয়ে পরবর্তীকালে হাড় আক্রান্ত করে। একে মেটাসটেটিক ক্যানসারও বলা হয়। সাধারণত স্তন ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ফুসফুস ক্যানসার থেকে সেকেন্ডারি হাড় ক্যানসার হতে পারে।
হাড় ক্যানসারের ঝুঁকি বৃদ্ধির কারণ
ক্যানসার চিকিৎসা: অন্যান্য অঙ্গের ক্যানসারের চিকিৎসা হিসেবে রেডিয়েশন, স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা নির্দিষ্ট কিছু কেমোথেরাপি ওষুধ ব্যবহার করলে হাড় ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে।
জেনেটিক বা বংশগত কারণ
পেজেটস ডিজিজ অব বোন। এটি বেনাইন অবস্থা। এ অবস্থা হাড় ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
হাড় ক্যানসারের লক্ষণ
এ ছাড়া হাড়ের ক্যানসারের লক্ষণ সব সময় পাওয়া যায় না। ঘটনাক্রমে অন্য সমস্যার জন্য এক্স-রে করাতে গিয়ে হাড়ের ক্যানসার ধরা পড়তে পারে।
হাড় ক্যানসারের ডায়াগনসিস
এটি ডায়াগনসিসের জন্য প্রয়োজন রোগীর ইতিহাস, শারীরিক পরীক্ষা, ইমেজিং; যেমন এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই স্ক্যান, পেট স্ক্যান, বোন স্ক্যান এবং কিছু ল্যাবরেটরি পরীক্ষা; আলফা ফিটো প্রোটিন, কারসিনো এমবায়নিক অ্যান্টিজেন। তবে সুনিশ্চিতভাবে হাড়ের ক্যানসার নির্ণয় করার জন্য বায়োপসি করা প্রয়োজন।
হাড় ক্যানসারের চিকিৎসা
হাড় ক্যানসার এবং তার চিকিৎসার ফলাফল নির্ভর করে ক্যানসারটির ধরন ও স্তরের ওপর। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা নিলে হাড়ের ক্যানসার নিরাময় করা সম্ভব।
পরামর্শ দিয়েছেন: সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক অনকোলজি অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল টিউমার, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), চেম্বার: আলোক হাসপাতাল লি., মিরপুর-৬

ঈদুল ফিতর মানেই শিকড়ের টানে ঘরে ফেরা। যান্ত্রিক শহরের ব্যস্ততা ফেলে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছর লাখো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ি ছোটেন। কিন্তু এই আনন্দের যাত্রায় আমাদের অজান্তে সঙ্গী হতে পারে কোটি কোটি অদৃশ্য জীবাণু।
৮ ঘণ্টা আগে
কন্টাক্ট লেন্স হলো একটি ছোট, পাতলা, স্বচ্ছ বা অর্ধ স্বচ্ছ প্লাস্টিকের তৈরি ডিভাইস, যা সরাসরি চোখের কর্নিয়ার ওপর বসানো হয়। এর মূল উদ্দেশ্য হলো, চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখা—যেভাবে চশমা কাজ করে। ঈদের আনন্দ ও সাজগোজের পূর্ণতা দিতে অনেকে চশমার বদলে কন্টাক্ট লেন্স বেছে নেন। তবে উৎসবের...
৯ ঘণ্টা আগে
অটিজম চিকিৎসায় নতুন সম্ভাবনা দেখাচ্ছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। দেশটির প্রায় ১ কোটি ৩০ লাখ অটিজমে আক্রান্ত মানুষের জন্য এই প্রযুক্তি হতে পারে বড় ভরসা। মস্তিষ্কের সূক্ষ্ম সিগন্যাল শনাক্ত করে কোনো অপারেশন ছাড়াই এই রোবট বুঝে নেয় শিশুর মনোযোগ ও প্রতিক্রিয়া।
৯ ঘণ্টা আগে
রমজানে আমাদের সবকিছু একটি ভিন্নধারায় চলে। রাতে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময়, খাওয়ার সময়, অফিস টাইম—সবকিছুই বাকি ১১ মাস থেকে ভিন্ন। এই এক মাসে শরীরের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আসে; বিশেষ করে রমজান মাসে দীর্ঘ বিরতিতে খাদ্যাভ্যাসের কারণে শরীরের মেটাবলিজম বা হজমের প্রক্রিয়া বেশ ধীরগতিসম্পন্ন হয়।
৯ ঘণ্টা আগে