মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ৪০ বছর বা এর কম বয়সীদের হঠাৎ করেই মারা যাওয়ার ঘটনা বেড়ে গেছে। একে বলা হচ্ছে, সাডেন অ্যাডাল্ট ডেথ সিনড্রোম (এসএডিএস)। এ ক্ষেত্রে বেশির ভাগ সময়ই ব্যক্তি হঠাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ বা স্ট্রোকের কারণে মারা যান।
দেশটির হার্টবিট ই–ইসিপি ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা ড. এস. দেনেশ বলেন, করোনা মহামারিতে দীর্ঘ সময় ধরে তেমন কায়িক কর্মকাণ্ড করা হয়নি। মহামারির পর হঠাৎ করে কার্যক্রম বেড়ে যাওয়ায় কার্ডিওভাসকুলার সিস্টেমে চাপ পড়ে। এ চাপ থেকে এমনটা হতে পারে।
তিনি বলেন, ‘লকডাউনের সময় আমাদের জনগোষ্ঠীর মধ্যে শরীরচর্চার অভাব ছিল। লকডাউন তুলে নেওয়ার পর আমরা অনেকেই খুব দ্রুত শরীরচর্চা শুরু করি এবং বেশ আগ্রাসীভাবেই শুরু করি, এ কারণে এসএডিএস–এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।’
গত শুক্রবার (৫ জানুয়ারি) তিনি মালয়েশিয়ার বারনামা টিভির এক অনুষ্ঠানে বলেন, ‘যখন আপনার শরীর এত দীর্ঘ সময় ধরে ব্যায়ামে অভ্যস্ত থাকে না, তখন এটি (হঠাৎ কঠোর ব্যায়াম শুরু করা) শরীরে একধরনের শক সৃষ্টি করে।’
ড. দেনেশ বলেন, মানসিক চাপ বেড়ে যাওয়া, অপর্যাপ্ত ঘুম এবং আগে থেকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে থাকলে এসএডিএসে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। আকস্মিকভাবে ঘটে বলে এসএডিএস ও হৃৎক্রিয়া বন্ধ হওয়ার লক্ষণগুলো সহজে বোঝা যায় না। তাই লাইফস্টাইল ও খাদ্যাভ্যাস পরিবর্তনের মতো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের কার্ডিওপালমোনারি রিসাসিটেশন–সিপিআর (কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়া) দেওয়া শিখতে হবে। কারণ এর মাধ্যমে হৃৎক্রিয়া আবারও শুরু করে রোগী বাঁচিয়ে তোলা সম্ভব। এর লক্ষণ বুঝতে পারা জরুরি এবং রোগীর শ্বাস–প্রশ্বাস বন্ধ থাকলে তাঁকে অতি দ্রুত সিপিআর দিতে হবে।’

এই হিসাব গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬০ জনে।
১৩ ঘণ্টা আগে
একটি দালানের স্থায়িত্ব তার কাঠামোর ওপর নির্ভর করে। তেমনি আমাদের শরীরের সক্রিয়তা এবং শক্তি টিকে থাকে হাড়ের সুস্থতার ওপর। হাড় শুধু শরীরের কাঠামোই তৈরি করে দেয় না, এটি অঙ্গপ্রত্যঙ্গ রক্ষা করে, পেশিকে আটকে রাখে এবং ক্যালসিয়াম জমা করে। শৈশব ও কৈশোরে হাড়ের গঠন বেশি হয়।
১৮ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশে র্যাবিস বা জলাতঙ্ক রোগ নিয়ে নতুন করে আলোচনা এবং উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বেওয়ারিশ কুকুরের কামড় কিংবা আঁচড়ের ঘটনা বেড়ে যাওয়া এবং কিছু মর্মান্তিক মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। কিন্তু কেন হঠাৎ এই তোলপাড়? আর কেনই-বা বাড়ছে এই রোগের ঝুঁকি
১৮ ঘণ্টা আগে
চোখ আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এর মাধ্যমে আমরা পৃথিবীর রং, আকার এবং সবকিছুকে স্বচ্ছভাবে দেখতে পারি। কিন্তু অনেক সময় চোখের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিই না। চোখের সমস্যাগুলো প্রাথমিক পর্যায়ে সাধারণত খুব স্পষ্টভাবে প্রকাশ পায় না। তাই নিয়মিত চোখের পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ।
১৯ ঘণ্টা আগে