অল্পতে অনেকে মেজাজ হারিয়ে ফেলেন। কারও কারও ক্ষেত্রে এটি মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যায়। তাই রাগ নিয়ন্ত্রণে রাখাটা প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন ইচ্ছা এবং নিয়ন্ত্রণের পদ্ধতি অনুসরণ করা।
আপনার চিন্তা বিশ্লেষণ করুন
আমাদের মনে প্রায়ই নেতিবাচক চিন্তা চলে আসে, যা রেগে যাওয়ার অন্যতম কারণ। এ ক্ষেত্রে আগে ভাবুন, যা ভাবছেন আসলে তা কতটা যৌক্তিক। এতে দেখবেন রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন।
গভীর শ্বাস-প্রশ্বাস নিন
শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দ্রুত উদ্বেগ কমানো যায়। ৪ সেকেন্ড শ্বাস নিন, ৪ সেকেন্ডে ছাড়ুন। এভাবে ৫ মিনিট চালিয়ে যান। এতে আপনার শ্বাস-প্রশ্বাসের গতি সমন্বয় হবে। এটি আপনার হৃৎস্পন্দন ধীর করবে এবং শান্ত হতে সাহায্য করবে।
অ্যারোমা থেরাপি ব্যবহার করুন
অনেক গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক সুগন্ধ মানুষের মনের চাপ কমাতে সহায়তা করে। এগুলো আপনি সুগন্ধি তেল, ধূপ বা মোমবাতির মাধ্যমে ব্যবহার করতে পারেন।
ব্যায়াম করুন
রাগ নিয়ন্ত্রণের জন্য সেরা উপায় শরীরচর্চা করা। যখন আপনি শারীরিকভাবে সক্রিয় থাকেন, তখন মন শান্ত থাকবে।
থেরাপি
বিভিন্ন ধরনের মানসিক থেরাপির মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ করা যায়। এসব থেরাপির জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।
সূত্র: হেলথলাইন

দেশে হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সকাল...
৩৬ মিনিট আগে
বাংলাদেশকে মশার দেশ হিসেবে মন্তব্য করে এই কীটতত্ত্ববিদ বলেন, বাংলাদেশের ঘাড়ে ডেঙ্গু ওঠে বসেছে। বাংলাদেশের মতো পৃথিবীতে এত মশা দেখিনি। তিনি জানান, বাংলাদেশে ১২৬ প্রজাতির মশা রয়েছে। মশার কলোনি আছে ৭-৮ প্রজাতির।
৬ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ৫২ জন।
১ দিন আগে
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জনের শরীরে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
১ দিন আগে