
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে একটি ইন্টারচেঞ্জ সড়কের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি সিরাজগঞ্জে নির্মাণাধীন ইন্টারচেঞ্জ সড়কের সম্পূর্ণ নকশা। কাশিনাথপুর ডট পাবনা (Kashinatpur. Pabna) নামের একটি পেজ থেকে গত ২৪ মার্চ দেওয়া এমন একটি পোস্ট সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। পোস্টটি আজ রোববার (৩১ মার্চ) দুপুর ২টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১৪ হাজারের বেশি। ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে স্টক ফটোর ওয়েবসাইট গেটি ইমেজে একটি ছবি খুঁজে পাওয়া যায়। এই ছবির সঙ্গে সিরাজগঞ্জ ইন্টারচেঞ্জের দাবিতে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়। গেটি ইমেজে ছবিটির বিবরণীতে বলা হয়েছে ইন্টারচেঞ্জটির নাম বিনহাই ইন্টারচেঞ্জ। এটি এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জ হাব। ইন্টারচেঞ্জটি চীনের ঝেজিয়াং প্রদেশের নিংবোতে অবস্থিত।
এই সূত্রে আরও খুঁজে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইকোনমিক ডেইলির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি টুইটে একই ইন্টারচেঞ্জের ছবি পাওয়া যায়। চলতি বছরের গত ৩১ জানুয়ারি করা টুইটটি থেকে জানা যায়, এটি ওইদিনই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
অর্থাৎ সিরাজগঞ্জের নির্মাণাধীন ইন্টারচেঞ্জের ছবি দাবিতে ভাইরাল ছবিটি চীনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত এশিয়ার বৃহত্তম মেরিটাইম এক্সপ্রেসওয়ে ইন্টারচেঞ্জের।
সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন ইন্টারচেঞ্জটির নকশা কেমন
পরে আরও খুঁজে বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে নির্মাণাধীন ইন্টারচেঞ্জটির ছবি খুঁজে পাওয়া যায়। ইন্টারচেঞ্জটি নির্মাণ করা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে। এডিবির এ প্রকল্প সম্পর্কিত একটি রিপোর্ট থেকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জটির ত্রিমাত্রিক নকশা খুঁজে পাওয়া যায়। এই নকশার সঙ্গে ফেসবুকে ভাইরাল ইন্টারচেঞ্জের মিল পাওয়া যায়নি।

সম্প্রতি ভারতে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘আজ ০৬/০৬/২০২৬ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গুরুত্বপূর্ণ...
১৮ ঘণ্টা আগে
প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে জামায়াতের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৪ দিন আগে
বেদে সম্প্রদায়ের দুই নারীর চুল কেটে দেওয়ার মাধ্যমে শারীরিক নির্যাতন করেছেন জামায়াত নেতা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে
ভারতে মুসলমানদের কবর ভেঙে ফেলা হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা এসব পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘ভারতে মুসলিমদের মসজিদ ভাঙার পর, এবার ভেঙে ফেলা হচ্ছে কবরস্থান। মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!’
৫ দিন আগে