সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের 'ভিক্টরি সাইন' প্রদর্শন করা একটি ছবি পোস্ট করে সম্প্রতি ফেসবুকে দাবি করা হচ্ছে, এটি তাঁর দেশ ছাড়ার মুহূর্তের ছবি।
ছবিটি উড়োজাহাজের চেয়ারে বসে তোলা। ফলে এটি যে সম্প্রতি মুরাদের কানাডায় পাড়ি দেওয়ার সময়ে তোলা, সেই ধারণা প্রতিষ্ঠিত হয়েছে সহজেই।
ফ্যাক্টচেক
মুরাদ হাসানের বিজয় অঙ্গুলি নির্দেশক যে ছবি ভাইরাল হয়েছে, সেটি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে গত ১৬ নভেম্বর পোস্ট করা হয়।
এই ছবিতে সাবেক এই প্রতিমন্ত্রীর পরনে কালো জ্যাকেট ও মাথায় 'এমভি' লেখা ক্যাপ রয়েছে।
মুরাদ হাসানের বিদেশযাত্রার সময়ের আরও একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে এসেছে। ওই ছবিতে মুরাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেঁটে যেতে দেখা যাচ্ছে। কালো ব্লেজার ও কালো ক্যাপ পরা মুরাদের ছবিটি কে তুলেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। কিছু সংবাদমাধ্যম 'সংগৃহীত' উল্লেখ করে ছবিটি প্রকাশ করেছে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত টক শো ও চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ফোনালাপ ফাঁসের পর প্রবল বিতর্কের মুখে প্রধানমন্ত্রীর নির্দেশে গত ৭ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান।
গত শুক্রবার রাতে দেশ ছেড়েছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
সিদ্ধান্ত
উড়োজাহাজে বসে ভিক্টরি সাইন দেখানো যে ছবি মুরাদ হাসানের দেশ ছাড়ার সময়ের দাবিতে ভাইরাল হয়েছে, সেটি মূলত আগের ছবি। গত ১৬ নভেম্বর মুরাদ হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করা হয়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হারিয়ে যাচ্ছে Y ক্রোমোজোম, তবে কি বিলুপ্ত হবে পুরুষ?’ শীর্ষক একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। এই ফটোকার্ডটি নেটিজেনদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
১ দিন আগে
ভারতের উত্তর প্রদেশে গাড়ি ওভারটেক করাকে কেন্দ্র করে বাংলাদেশি পর্যটকদের ওপর লাঠিসোঁটা ও কুঠার নিয়ে নৃশংস হামলা চালানো হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি পোস্ট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, ‘বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন। মনে রেখো বাংলাদেশ, এর বিচার কিন্তু একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশা আল্লাহ।’ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে...
২ দিন আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে রামের বিগ্রহ (মূর্তি) নির্মাণে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ২ কোটি টাকা সহায়তা করবেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে