বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা একটি প্ল্যাকার্ডে ‘লাইসেন্স বিহীন সরকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ বাক্যটি লিখে দাঁড়িয়ে আছে।
ফ্যাক্টচেক
ভাইরাল হওয়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তিতে অনুসন্ধান করে দেখা যায়, ছবিটি সম্পাদনা করা হয়েছে। মূল ছবিটি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়।
গত ৫ ডিসেম্বর অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ২৪–এর ইংরেজি সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদনে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবিটিতে আন্দোলনরত এক শিক্ষার্থীর হাতে ‘হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার’ লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।
একই ছবি ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের অনলাইন সংস্করণে প্রকাশিত আরেকটি প্রতিবেদনেও খুঁজে পাওয়া যায়। এই প্রতিবদনও গত ৫ ডিসেম্বর প্রকাশিত হয়।
ভাইরাল হওয়া ছবি ও রিভার্স ইমেজ সার্চে পাওয়া মূল ছবির তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, দুটি ছবির শিক্ষার্থী, তাঁদের পোশাক, অভিব্যক্তি হুবহু এক। শুধু প্ল্যাকার্ডে লেখা বাক্যটি পরিবর্তিত।
সিদ্ধান্ত
বাসের ভাড়া অর্ধেক করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি ছবিতে প্ল্যাকার্ডে ‘লাইসেন্স বিহীন সরকার, এই মুহুর্তে বাংলা ছাড়’ বাক্যটি সম্পাদনা করে বসিয়ে দেওয়া হয়েছে। মূল ছবিতে লেখা ছিল—‘হাফ পাস ভিক্ষা না, আমাদের অধিকার।’
সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

‘সংবিধানের ৬৭(১) অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সংসদ সদস্য পদ বিলুপ্ত ঘোষণা করে ঢাকা-০৮ আসন শূন্য ঘোষণা করা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৪ ঘণ্টা আগে
নেপালে দুর্যোগের তিন দিন পর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৮ ঘণ্টা আগে
‘ফরিদপুরে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করল ছেলে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘DTV’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওটি ইতিমধ্যে এক লাখের বেশি বার দেখা হয়েছে। পোস্টটিতে হাজারের বেশি রিঅ্যাকশন ও কমেন্ট রয়েছে।
১ দিন আগে
বাংলাদেশে এক হিন্দু নারী শিক্ষকের ওপর ইসলামপন্থীরা হামলা করেছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Vikas Pokhariyal’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে ৩১ আগস্ট সকাল ১০টায় ভিডিওটি পোস্ট করা হয়। প্রচারিত ভিডিওটিতে প্রায় ৫ হাজার রিয়েকশন, ২৮৭ কমেন্ট ও ২ হাজার ২০০ রি
২ দিন আগে