Ajker Patrika

ফ্যাক্টচেক /অন্যের বিএনপিবিরোধী বক্তব্য হাসনাত আবদুল্লাহর নামে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৪: ৪৯
অন্যের বিএনপিবিরোধী বক্তব্য হাসনাত আবদুল্লাহর নামে প্রচার
হাসনাত আব্দুল্লাহর মন্তব্য দাবিতে দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘ওরা আগেই ভালো ছিল। মা ছিল জেলে, ছেলে ছিল লন্ডনে আর নেতা-কর্মীরা ছিল ধানখেতে। আজকে মুক্তি পেয়ে ওরা সংবিধান চিনেছে’—হাসনাত আবদুল্লাহর নামে এমন একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনপি সরকারের উদ্দেশে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এমন মন্তব্য করেছেন দাবিতে ছড়ানো ফটোকার্ডটি অনেক ব্যবহারকারী সত্য ধরে নিয়ে শেয়ার ও প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই দাবিতে একাধিক ( , , , ) পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘MD Abdur Rahman’ নামের একটি পেজ থেকে ১২ এপ্রিল বিকেল ৪টা ৫৬ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টটিতে ১৭ এপ্রিল বেলা ১টা পর্যন্ত ১ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ৪৬৬ কমেন্ট এবং ৬৭৯ শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, বক্তব্যটি হাসনাত আবদুল্লাহর নামে প্রচার করা হলেও কোনো নির্ভরযোগ্য সূত্র, তারিখ বা প্রাসঙ্গিক তথ্য উল্লেখ করা হয়নি।

পরবর্তী সময় সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলে হাসনাত আবদুল্লাহর কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট কিংবা দেশীয় গণমাধ্যমে এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি ২ এপ্রিল ‘মোহাম্মদ আল আমিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। তবে সেই পোস্টে কোথাও হাসনাত আবদুল্লাহ বা অন্য কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই। ফলে এই বক্তব্যটিই পরবর্তীকালে হাসনাত আবদুল্লাহর নামে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে বলে ধারণা করা যায়।

সিদ্ধান্ত

ভাইরাল ফটোকার্ডের বক্তব্য হাসনাত আবদুল্লাহর নয়। একজন ব্যবহারকারীর বক্তব্য তাঁর নামে ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত