
চাঁপাইনবাবগঞ্জের লাহারপুর, শিবগঞ্জের হরিনগর ও কানসাটের বিশ্বনাথপুরে রয়েছে অসংখ্য তাঁতপল্লি। করোনার ধাক্কা কাটিয়ে এবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে এসব কারখানায়। আর ঈদ সামনে রেখে কর্মচাঞ্চল্য আরও বেড়েছে। সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা বাড়ালে ব্যবসার মন্দাভাব কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, ঈদ সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের হরিনগর তাঁতপল্লিতে এখন খুটখাট শব্দ আর কারিগর-শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। গত দুই বছর করোনার কারণে আট মাস তাঁতের কাজ বন্ধ হয়ে ছিল। ফলে তেমন ব্যবসাও করতে পারেনি এখানকার তাঁত ব্যবসায়ীরা। তবে ঈদকে ঘিরে এখন তাঁদের মন্দাভাব কেটেছে।
ব্যবসায়ীদের দাবি, সারা বছর যতটা সরব থাকে, ঈদ এলে তা বেড়ে যায় কয়েকগুণ। এ সময় রেশম শাড়ির বুননে বৈচিত্র্য আর নতুনত্বের ছোঁয়া দিতে দিনরাত কাজ করেন তাঁতিরা। বছরের অন্য সময়ের তুলনায় এখন চাহিদাও অনেক বেশি থাকে। তাই নানা ধাপে এখানে রাতদিন কাজে ব্যস্ত শ্রমিকেরা। এসব তৈরি রেশমের পোশাক ছড়িয়ে পড়ছে রাজধানীর অভিজাত বিপণিবিতানসহ দেশের বিভিন্ন স্থানে। এমনকি এর চাহিদা রয়েছে বিদেশেও। এখানকার সিল্কের তৈরি শাড়ি, পাঞ্জাবির কাপড়, বেনারসি, গরদের কাপড়, মটকা, ওড়না, সালোয়ার কামিজ মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের পোশাকের চাহিদা মেটায়।
কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের অন্য সময়ের তুলনায় এখন চাহিদা বেশি। তাই রাতদিন কাজে ব্যস্ত কারিগর-শ্রমিকেরা। দুই ঈদ আর পুজো ছাড়া বাকি সময় তাঁদের তেমন কাজ থাকে না। তবে সে সময় তাঁরা কৃষিকাজ করে পরিবার-পরিজন নিয়ে কোনো রকমে দিনপাত করেন শ্রমিকেরা।
ফজর আলী নামের এক শ্রমিক বলেন, কাজের ওপর মজুরি নির্ভর করে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করা হয় এবং আবার বিকেলে থেকে কাজ শুরু হয়। জিনিসপত্রের দাম বাড়লেও মজুরি তুলনামূলক বাড়েনি। যে সময় কাজ থাকে না, সে সময় ধানের আবাদ আর কাটার কাজ করে বাকি সময় জীবিকা নির্বাহ করতে হয়। ফজর আলী আরও বলেন, মন্টু লাল দাসের ১৬টি তাঁতকলের মধ্যে করোনাকালীন সময়ে ৮টি তাঁত বন্ধ হয়ে গেছে। এভাবে অনেকেরই তাঁত বন্ধ রয়েছে।
তাঁত মালিক গদাধর দাস বলেন, তাঁত বোর্ড থেকে পাঁচ ভাগ হারে সুদের বিপরীতে তাঁতপ্রতি ৭০ হাজার টাকার ঋণ পাওয়া গেছে। করোনার কারণে গত দুই বছর ব্যবসার গতি মন্থর থাকার পর এবার ব্যবসার গতি কিছুটা বেড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, তাঁত শ্রমিক এবং মালিকদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫