গ্রামের মেয়ে তুঁতে। ছোটবেলায় মাকে হারিয়েছে। তাঁত বোনায় অসামান্য দক্ষতা তুঁতের। ভালোবাসে সেলাই করতে। বাহারি ডিজাইনের পোশাক বানানোয় তার জুড়ি নেই। গ্রামের সবাই তার কাজের প্রশংসা করে। সবার মতো তুঁতেরও আশা, সে একদিন বড় ফ্যাশন ডিজাইনার হবে। গ্রামের গরিব ঘরের মেয়ে তুঁতের এই গল্প নিয়ে আসছে স্টার জলসা। ‘তুঁতে’ নামেই তৈরি হচ্ছে সিরিয়াল। এটিও এক সাধারণ মেয়ের জীবনসংগ্রামের গল্প। দক্ষতা ও মেধা দিয়ে যে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবে। প্রধান চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত।
এর আগে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন দীপান্বিতা। ধারাবাহিকটি শেষ হওয়ার পর ‘ড্যান্স ড্যান্স জুনিয়র সিজন থ্রি’র ক্যাপ্টেনের আসনে বসেছিলেন। ‘তুঁতে’ দিয়ে আবার ধারাবাহিকে ফিরছেন তিনি। খুকুমণি হোম ডেলিভারিতে লড়াকু, প্রতিবাদী তরুণীর চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু, তুঁতে ধারাবাহিকে সাদাসিধে গ্রামের মেয়ে হিসেবেই দেখা যাবে তাঁকে। এতে দীপান্বিতার নায়ক সৈয়দ আরেফিন। তিনি থাকবেন শহরের এক উচ্চবিত্ত পরিবারের ছেলের চরিত্রে, যাঁরা অনেক দিন ধরে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান চালান।
এ বাড়িতে তুঁতে আসে ভাগ্যের সন্ধানে। ধারাবাহিকের প্রোমোতে দেখা গেছে, সৎমা মোটা টাকার লোভে এ বাড়িতে কাজের লোক হিসেবে পাঠিয়ে দেয় তাকে। তুঁতে এসবের কিছুই জানতেন না। ডিজাইনার হওয়ার এক বুক স্বপ্ন নিয়ে তুঁতে আসে নতুন বাড়িতে। এ বাড়িতে নতুন পোশাকের সংগ্রহ দেখে খুশি হয়। কিন্তু পরক্ষণেই তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে মেঝে পরিষ্কার করতে বলা হয়।
স্টার জলসায় শিগগিরই শুরু হবে ধারাবাহিকটির প্রচার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫