স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুরে নতুন গান গাইবেন সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। ‘আমার স্বপ্নজুড়ে আছো তুমি আছো অন্তরে’—এমন কথায় গানটি লিখেছেন অপূর্ব শর্মা। গানটি সুর করার পাশাপাশি সংগীতায়োজনও করবেন সুজেয় শ্যাম। গানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের ‘সংগীতা’ নামের অনুষ্ঠানে। ২২ নভেম্বর বিটিভিতে সুজেয় শ্যামের নির্দেশনায় রিহার্সাল করেন তিন্নি। আজ বিটিভির স্টুডিওতে রেকর্ডিং হওয়ার কথা রয়েছে গানটির।
তিন্নির কণ্ঠ ও গায়কি প্রসঙ্গে সুজেয় শ্যাম বলেন, ‘তিন্নির কণ্ঠটা বেশ মিষ্টি, বেশ সুরেলা। এমন মিষ্টি কণ্ঠ সবার হয় না। ঈশ্বর কৃপা করেছেন বলেই এত মিষ্টি কণ্ঠ পেয়েছে মেয়েটি। আমার সুর করা গানটি ঠিকঠাকভাবেই তুলেছে। আমার আশীর্বাদ থাকবে। পাশাপাশি আমি চাইব, সে যেন গানের চর্চাটা নিয়মিত করে। নিয়মিত চর্চায় থাকলে কণ্ঠ আরও মধুর হবে, সুরেলা হবে।’
কণ্ঠশিল্পী তিন্নি বলেন, ‘বাংলাদেশের গানের জগতে সুজেয় শ্যাম একজন কিংবদন্তি শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর তৈরি গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। তাঁর সুরে মৌলিক গান গাওয়ার সুযোগ হবে, এমনটা মনে মনে চাইলেও বাস্তবে তা হবে, এটা ভাবিনি। এটা আমার সৌভাগ্য, আমার পরম পাওয়া। আরও ভালো লেগেছে, তিনি নিজে বসে থেকে আমাকে গানটা তুলে দিয়েছেন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫