বিজয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন স্থানে ‘বিজয়ের পথে পথে’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার নগরীর রিকাবীবাজারে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় আঞ্চলিক বীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, নাট্যাভিনয় পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা ছিল।
এদিকে সমাবেশে বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য দেওয়া হয় সাধারণ মানের প্লাস্টিকের চেয়ার। আর তার ঠিক সামনে সাদা রঙের কাপড় মোড়া চেয়ারে রাজনীতিবিদদের বসার জায়গা দেওয়া হয়। ‘বীর মুক্তিযোদ্ধা’ ‘রাজনৈতিক নেতৃবৃন্দ’ কাগজে লিখে খুঁটিতে সাঁটিয়ে চেয়ার বরাদ্দ করে দেওয়া হয় বসার জন্য। এ নিয়ে উপস্থিত সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ওঠে। উপস্থিত অনেক বীর মুক্তিযোদ্ধা ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধাদের সাদা রঙের কাপড় মোড়া চেয়ারে বসার ব্যবস্থা করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫