Ajker Patrika

চায়না কমলা চাষে চমক শিক্ষক দম্পতির

মহসিন মোল্লা, মাগুরা (শ্রীপুর)
চায়না কমলা চাষে চমক শিক্ষক দম্পতির

মাত্র তিন বছরেই চায়না কমলালেবুর চাষে চমক দেখিয়েছেন মাগুরার শ্রীপুরের আশুতোষ বিশ্বাস ও মায়া চৌধুরী নামের এক শিক্ষক দম্পতি। তাঁদের বাগানে প্রতিটি গাছে ৪০ থেকে ৮০ কেজি কমলা ধরেছে। এগুলো বিক্রি করে লাভবান হবেন বলে আশা এ দম্পতির।

আশুতোষ বিশ্বাস উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক এবং তাঁর সহধর্মিণী মায়া চৌধুরী মাগুরা সদর উপজেলার কছুন্দী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁদের বাড়ি উপজেলার মধুপুর গ্রামে।

গত সপ্তাহে সরেজমিনে দেখা যায়, প্রতিটি গাছে থোকায় থোকায় কমলালেবু। আকার অপেক্ষাকৃত ছোট হলেও এগুলোর রং বিদেশি চায়না কমলালেবুর মতো। প্রতিদিন অসংখ্য মানুষ এ বাগান দেখার জন্য ভিড় করছে। মাগুরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, কৃষি বিভাগের ডিডি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তাসহ জেলা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকেরা এ কমলালেবুর বাগান দেখতে সেখানে গেছেন। অত্যন্ত লাভজনক এই কমলা চাষে অন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস উদ্যোগ নিয়েছে।

আশুতোষ বিশ্বাস জানান, তিন বছর আগে তিনি ৩৩ শতাংশ জমিতে চায়না কমলালেবুর চাষ শুরু করেন। চুয়াডাঙ্গা থেকে ৬৪টি চারা ২০০ টাকা করে কিনে এনেছিলেন। দ্বিতীয় বছরই অল্প অল্প কমলা ধরেছিল। এবার তৃতীয় বছরে প্রায় প্রতিটি গাছেই ৪০ থেকে ৮০ কেজি কমলা ধরেছে। প্রতি কেজি কমলা বাগান থেকেই ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। এর চাষ করতে অন্য ফসলের মতোই জৈব সার, ইউরিয়া, টিএসপি, পটাশ সার ব্যবহার করতে হয়। মাঝেমধ্যে গাছে ওষুধ স্প্রে করতে হয়।

উপজেলা কৃষি কার্যালয় সার্বক্ষণিক খোঁজখবর নেয়। এ চাষ সম্প্রসারণের জন্য এ বছর তিনি প্রায় দুই হাজার চারা তৈরি করেছেন। প্রতিটি চারা ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি করছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা বলেন, ‘আশুতোষ বিশ্বাসের কমলাবাগানে দৃষ্টিনন্দন কমলা ধরেছে। আমরা কর্মকর্তারা কয়েকবার সেখান গিয়েছি। একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বাগানটি প্রায়ই পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বছরের পর বছর দলবদ্ধ ধর্ষণ-ব্ল্যাকমেল, বিচার না পেয়ে দুই বোনের আত্মহত্যা

ইরানের নতুন রণকৌশল: হরমুজের তলদেশ নিয়ে মাস্টারপ্ল্যান

বিনা খরচে কারিনা কায়সারের মরদেহ দেশে আনছে ইউএস-বাংলা এয়ারলাইনস

জেরুজালেমের কাছে বিশাল বিস্ফোরণ, ইসরায়েল বলছে ‘পূর্বপরিকল্পিত পরীক্ষা’

লাগবে না হরমুজ—পাইপলাইন ও রেলে আসবে উপসাগরীয় তেল!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত