স্টার জলসায় বাংলাদেশ সময় রাত ১১টায় চলছে সিরিয়াল ‘তুঁতে’। গল্প আরও জমজমাট করতে দুই সপ্তাহ আগেই গল্পে এসেছে নতুন নায়ক। তবে তাতেও শেষরক্ষা হচ্ছে না। গত বছরের জুনে শুরু হওয়া তুঁতে বিদায় নিচ্ছে কিছুদিনের মধ্যেই। ১২ জানুয়ারি থেকে এই স্লটে আসছে নতুন সিরিয়াল ‘চিনি’।
‘জিয়নকাঠি’র পর চিনির হাত ধরে টিভির পর্দায় ফিরছেন সোমরাজ মাইতি। এতে তাঁর নায়িকা ‘খেলনা বাড়ি’র গুগলি অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্য। স্টার জলসার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেম, প্রতিজ্ঞা, রহস্য নিয়ে আসছে এই ধারাবাহিক। চিনি প্রযোজনা করছে মিসিং স্ক্রু প্রোডাকশন। রায়চৌধুরী বাড়ির ছেলে দ্রোণ আর তাদের ড্রাইভারের মেয়ে চিনির প্রেমকে ঘিরেই এগোবে সিরিয়ালের গল্প। চিনির প্রোমোতে দেখা গেছে, মাতৃহীন চিনির বাবা ড্রাইভারের কাজ করে রায়চৌধুরী বাড়িতে। একদিন ওই বাড়িতে যায় চিনি। প্রথমবার এত বড় বাড়ি দেখে অবাক সে। ড্রাইভারের মেয়ে বাড়িতে আসায় ক্ষুব্ধ বাড়ির মালকিন। পরে জানতে পারেন নাতি দ্রোণের অনুমতি নিয়েই চিনি সেখানে গেছে।
সিরিয়াল: চিনি
অভিনয়: সোমরাজ মাইতি, ইন্দ্রানী ভট্টাচার্য, সোহাগ সেন
চ্যানেল: স্টার জলসা
প্রচার: বাংলাদেশ সময় প্রতিদিন রাত ১১টা (১২ জানুয়ারি থেকে)
মালকিনকে প্রণাম করতে গিয়ে চিনি আচমকা ঘাবড়ে যায়। যে গাড়িতে চড়ে সে এই বাড়িতে এসেছে, সেই গাড়ি আগুনে পুড়ে যাচ্ছে—এমন দৃশ্য ভেসে ওঠে তাঁর চোখের সামনে। গাড়ির ভেতরে বউয়ের সাজে এক যুবতী প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। চিৎকার করতে করতে ছুটে যায় চিনি। গল্পের নায়ক দ্রোণ অর্থাৎ সোমরাজ এসে তাকে বোঝায়, কোথাও কোনো আগুন লাগেনি। ঘোর কাটে চিনির।
সিরিয়ালটির প্রোমো প্রকাশের পর অনেকের প্রশ্ন, তাহলে কি চিনি জাতিস্মর নাকি ভবিষ্যদ্দ্রষ্টা? এ রহস্যের জট খুলবে সিরিয়ালের প্রচার শুরু হলে। পরাবাস্তব বা অলৌকিক গল্পের বেশ চাহিদা আছে ছোট পর্দায়। এর আগে স্টার জলসার ‘পঞ্চমী’ সিরিয়ালে দেখা গেছে নাগিন আর পুনর্জন্মের গল্প। এ ছাড়া প্রচারচলতি ‘আলোর কোলে’ বা ‘তুমি আশেপাশে থাকলে’র কেন্দ্রেও রয়েছে অলৌকিকতা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫