রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর আর্জেন্টিনার স্মৃতি নিয়ে রচিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। ম্যাড থেটার প্রযোজিত নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত মে মাসে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবে। গত মাসে ভারতের গুয়াহাটিতে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর পর আবারও ঢাকার মঞ্চে আসছে নাটকটি। ১৩ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে নাটকটির তৃতীয় প্রদর্শনী।
রবীন্দ্রনাথের সঙ্গে সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর দেখা হয়েছিল আর্জেন্টিনায়, ১৯২৪ সালে। তাঁদের দেখা হওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না, তবু দেখা হয়েছিল। শহর থেকে খানিকটা দূরে, নদীর পাড়ের এক সাদা বাড়িতে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথেয়তায় রবীন্দ্রনাথ স্মৃতিময় কিছুদিন অতিবাহিত করেন। সেখানে তাঁদের ভাবের আদান-প্রদান হয়, নৈঃশব্দ্যের ভেতর সঞ্চারিত হয় নতুন শব্দমালা। পৃথিবীর দক্ষিণ গোলার্ধের বসন্ত ঋতু তখন মিশে যাচ্ছিল গ্রীষ্মের সঙ্গে। এরপর কত জল গড়িয়ে গেছে রিও ডেলা প্লাটা নদীতে।
সেই অপূর্ব অলৌকিক সুন্দর সাক্ষাতের প্রেক্ষাপটেই রচিত হয়েছে রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া।
‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্র সংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫