Ajker Patrika

আজকের রাশিফল

কাজী সারওয়ার হোসেন
আপডেট : ০৩ জুন ২০২২, ০৮: ৫৯
আজকের রাশিফল

মেষ(২১ মার্চ-২০ এপ্রিল)
বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন।

বৃষ(২১ এপ্রিল-২১ মে)
ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। রোমান্স ও বিনোদন শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

মিথুন(২২ মে-২১ জুন)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পাওনা আদায়ে অগ্রগতি হবে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। দূরের যাত্রায় অচেনা সহযাত্রীর ব্যাপারে চোখ-কান খোলা রাখুন। স্বাস্থ্য ভালো যাবে।

কর্কট(২২ জুন-২২ জুলাই)
কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। সন্তানসন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ(২৩ জুলাই-২৩ আগস্ট)
দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। প্রেমের ব্যাপারে কেউ আপনার মনের দরজায় আজ করা নাড়তে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কন্যা(২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
ব্যবসায়ে শুভ পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে।

তুলা(২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পাওনা আদায়ে অগ্রগতি হবে। বেকারদের কারও কারও প্রত্যাশার চেয়েও ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পেতে পারেন।

বৃশ্চিক(২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কেউ কেউ ঝুঁকিপূর্ণ বিদেশযাত্রায় সফল হবেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। রাজনৈতিক পরিমণ্ডলে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য আজ সুখবর আছে।

ধনু(২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও আপনার সাফল্যের ধারা অব্যাহত থাকবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। আর্থিক লেনদেন শুরু। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।

মকর(২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
ব্যবসায়ে অংশীদারের সঙ্গে মতবিরোধের অবসান হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আজ হঠাৎ করেই হাতে টাকাপয়সা চলে আসতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।

কুম্ভ(২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। আর্থিক লেনদেন শুভ।

­­­­মীন(১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও বিদেশযাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রা শুভ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত