জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে পীরগঞ্জে চলছে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও নাট্যানুষ্ঠান।
উপজেলার বড় আলমপুর ইউনিয়নের পত্নীচড়া গ্রামে গত বুধবার থেকে সাত দিনব্যাপী এই আয়োজন চলছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দিনের মতো ঘোড়দৌড় প্রতিযোগিতা চলে।
এ গ্রুপে পঞ্চগড়ের দেবীগঞ্জের বায়েজিদ তালুকদার প্রথম ও পীরগঞ্জের রাশেদুল ইসলাম দ্বিতীয়, বি গ্রুপে পঞ্চগড়ের সোহাগ মিয়া প্রথম ও নীলফামারীর ডোমারের আবদুল হাদি দ্বিতীয় এবং সি গ্রুপে ডোমারের বাবি ডাক্তার প্রথম ও গাইবান্ধার পলাশবাড়ীর হৃদয় প্রধান দ্বিতীয় হন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন বুধবার বিকেলে ঘোড়দৌড়ের উদ্বোধন করেন।
পত্নীচড়া যুব জাগরণ সংঘের আয়োজনে এবং আওয়ামী লীগ নেতা মোদাব্বেরুল ইসলাম সাজুর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই আয়োজন উপভোগ করতে হাজারো মানুষ উপস্থিত হচ্ছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান, রাজনীতিবিদ মেশকোয়ারা খাতুন মুক্তি প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫