আজ মুক্তি পাচ্ছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি জুটির নতুন সিনেমা ‘লাইভ’। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা শামীম আহমেদ রনি। মাহি বলেন, ‘কাজ করে বুঝেছি, সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচনা করতাম—এই সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।’
সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আদর আজাদ, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। মাহি, সাইমন ও আদর—তিনজনের সঙ্গেই পরিচালক রনির প্রথম কাজ।
পরিচালক বলেন, ‘মাহি-সাইমনের কাজ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা আছে। আদরকে শিবা শানু ভাইয়ের কথায় নেওয়া। ওকে নিয়ে আমার একটু ভয় ছিল। কিন্তু শুধু ও নয়, তিনজনই তাদের সর্বোচ্চ দিয়ে সিনেমাটিতে অভিনয় করেছে। মাহিকে এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে শর্ত দেওয়া ছিল ঘুমানো যাবে না। সে কিন্তু দুই দিন না ঘুমিয়ে কাজ করেছে। কারণ, না ঘুমানোর ফলে মানুষের চেহারা যেমন হয়, তেমনটাই আমাদের দরকার ছিল। সে তার সর্বোচ্চ ডেডিকেশন দিয়েছে। আমি বলব, মাহি, সাইমন ও আদর তাদের সর্বোচ্চটা দিয়েছে এ সিনেমায়।’
‘লাইভ’ সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। ২৬টি হলে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫