
মার্কিন ভিসা বাতিলের বিষয়ে কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ। আজকের পত্রিকাকে তিনি বলেন, তাঁর ভিসা বাতিলের খবরটি ভিত্তিহীন এবং অসত্য।
আজিজ আহমেদ বর্তমানে সড়ক দুর্ঘটনায় আহত ছেলের চিকিৎসার জন্য বিদেশে আছেন। সেখান থেকে গতকাল বৃহস্পতিবার টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘মার্কিন ভিসা বাতিল নিয়ে আমাকে কেউ কোনো চিঠি, ই-মেইল বা ফোন করেনি। মোবাইলে কোনো বার্তাও পাঠায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আমি পাইনি। তাহলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে আমার ভিসা বাতিল হয়েছে?’
কয়েক দিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। আর এ ভিসা বাতিলের বিষয়টি একটি চিঠির মাধ্যমে তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে।
আজিজ আহমেদ বলেন, ‘কারও ভিসা বাতিল হলে অবশ্যই দূতাবাস তাঁকে সেটা জানিয়ে দেবে। কিন্তু আমি এ রকম কোনো মেইল, ফোন বা বার্তা
পাইনি।’ এটা সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।
প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর মঙ্গলবার ভোরে রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনার আহত হন আজিজ আহমেদের ছোট ছেলে ইশরাক আহমেদ স্বাধীন। সেই ছেলের চিকিৎসার জন্যই তিনি বিদেশে অবস্থান করছেন।
আজিজ আহমেদ ২০১৮ সালের ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পান। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক ছিলেন। এ বছরের ২৪ জুন তিনি সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরে যান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫